- প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩ এএম
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনাররের মতবিনিময় সভা অনুষ্ঠিত
শাকিব উল হক
বরিশাল প্রতিনিধি,
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণে রাখতে মতবিনিময় সভার আয়োজন করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
রবিবার সকাল ১১টায় পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন—বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বরিশাল মহানগরের আহ্বায়ক আলবার্ট রিপন বল্লভ, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ভানু লাল দে, সাধারণ সম্পাদক গোপাল সাহা, জেলা ও মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পুলিশ সুপারের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় শুরুতেই উন্মুক্ত আলোচনায় পূজা উদযাপনকে কেন্দ্র করে নানা প্রস্তাব ও মতামত তুলে ধরা হয়। পরে অতিথিরা শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠুভাবে শারদীয় দুর্গাপূজা-২০২৫ সম্পন্ন করতে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ কমিশনার সভায় জানান, এ বছরও প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্সও দায়িত্ব পালন করবে। যানজট নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যেই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সভা শেষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক আলবার্ট রিপন বল্লভ জানান, এবার বরিশাল মহানগরে মোট ৪৭টি পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে। প্রশাসনের উদ্যোগ ও সকলের একযোগে প্রচেষ্টায় এবারের শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সংঘটিত সড়ক দূর্ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরন করা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। বাংলাদেশের খ্যাতিমান কবি, গবেষক, বহু ভাষাবিদ, অনুবাদক, গীতিকার ও দৈনিক ডেসটিনি'র ভারপ্রাপ্ত সম্পাদক ও কবি মাহমুদুল হাসান...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!