- প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০৫:১৮ পিএম
আর্মি ক্যাম্পের আয়োজনে ৩ উপজেলার সমন্বয় সভা অনুষ্ঠিত
আবুল বাশার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপনকে কেন্দ্র করে পূজার সময় যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকে—সে লক্ষ্যে বরিশাল ক্যাডেট কলেজের আর্মি ক্যাম্পের আয়োজনে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর বরিশাল ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের মেজর জিহান উদ্দিন এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ।
সমন্বয় সভায় বানারীপাড়া, উজিরপুর, মুলাদীসহ আশপাশের উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিস কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার ও ভিডিপি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় পূজার সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, সুষ্ঠু জনসমাগম নিয়ন্ত্রণ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই নীতিতে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা হবে শান্তিপূর্ণ ও আনন্দঘন।
সভায় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারাও পূজার সময় সেনাবাহিনীর সহযোগিতার আশ্বাস দেন।
এটি ছিল ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় একটি সময়োপযোগী উদ্যোগ।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!