শিরোনামঃ

আপনাদের সকলকে নিয়ে আমরা জান্নাতে এক সাথে যেতে চাই, প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদেরকে ভালবাসে-জামায়াতে প্রার্থীরা



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-০২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আজমল হেসেন সরদার বলেছেন, আপনাদের সকলকে নিয়ে আমরা জাতীয় সংসদে যেতে চাই। একই সাথে এই কাজের মাধ্যমে আমরা জান্নাতেও এক সাথে যেতে চাই।


একই সমাবেশে গোপালগঞ্জ-০১ আসনের প্রার্থী মাওলানা আব্দুল হামিদ বলেন, জামায়াত ক্ষমতায় যেতে পারলে এদেশের কৃষিজীবী মানুষ সার, কীটনাশকসহ কৃষি সংশ্লিষ্ট জিনিসপত্র ফ্রি-র ব্যবস্থা করা হবে। আপনারা মনে রাখবেন প্রজাতন্ত্রের কর্মচারী ডিসি, এসপি ও ওসি আছে, তারা আমাদেরকে ভালবাসে।


আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনন্দ মিছিল শেষ এক সংক্ষিপ্ত সমাবেশে তারা এসব কথা বলেন।


গোপালগঞ্জ-০২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আজমল হেসেন সরদার আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ন্যায় ইনসাফভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্রগঠন করতে চায়। আমরা সেই সোনার বাংলা গড়তে চাই, যে বাংলায় মানুষের কল্যাণ ছাড়া অকল্যাণ কেউ চিন্তা করতে পারবে না। এর জন্য আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের কোন বিকল্প নেই। জামায়াত আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়।


তিনি আরো বলেন, হিন্দু-মুসলিম, নারী-পুরুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য ইসলাম, তাদের জান মালের একমাত্র গ্যারান্টি। আপনারা নারী-পুরুষ সবাই পাড়ায় মহল্লায় গ্রুপ করে দাওয়াতের কাজে বের হবেন।


একই সমাবেশে গোপালগঞ্জ-০১ আসনের প্রার্থী মাওলানা আব্দুল হামিদ আরো বলেন, আপনারা এই মিছিলে যোগ দিয়ে জানিয়ে দিয়েছেন-এই দেশের মানুষ সন্ত্রাসমুক্ত, ঘুষমুক্ত একটি সমাজ ব্যবস্থা বির্নিমাণে জন্য জামায়াতে ইসলামীকে পছন্দ করে। জামায়াতে ইসলামীর এই সৎ নেতৃত্ব থাকলে এদেশ থেকে দুর্নীতি চির বিদায় হবে। একটি সুখি সুন্দর সমৃদ্ধশালী সমাজ ব্যবস্থা কায়েম হবে।

 

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী ইতিমধ্যে ঘোষণা করেছে নারীদের কর্ম সময় হবে ৫ ঘন্টা। জামায়াত ক্ষমতায় যেতে পারলে এদেশের কৃষিজীবী মানুষ সার, কীটনাশক সহ কৃষি সংশ্লিষ্ট জিনিসপত্র ফ্রি-র ব্যবস্থা করা হবে। আপনারা মনে রাখবেন প্রজাতন্ত্রের কর্মচারী ডিসি, এসপি ও ওসি আছে, তারা আমাদেরকে ভালবাসে।


এর আগে, আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা শহরের গেটপাড়া এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। আনন্দ মিছিলটি জেলা শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌরপার্কে গিয়ে শেষ হয়। সমাবেশে গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি জেনারেল আল মাসুদ খানও বক্তব্য রাখেন। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?