- গৌরনদী প্রতিনিধি
- প্রকাশিত: ১৭ জুন ২০২৬ ০২:৪২ পিএম
আন্তর্জাতিক অলিম্পিয়াডে সাংবাদিক পুত্র তাওহীদের সফলতা
আন্তর্জাতিক প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে গোটা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে টিএম তাওহীদ ইসলাম। সে (তাওহীদ) সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোসাম্মৎ শাহনাজের জেষ্ঠ পুত্র।
বরিশালের গৌরনদী উপজেলার বড় কসবা গ্রামের কৃতি সন্তান টিএম তাওহীদ ইসলাম ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল প্রযুক্তি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘জিরো অলিম্পিয়াড সিজন-২ এ বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হাজারো মেধাবী শিক্ষার্থীসহ সর্বমোট ৯ হাজার ৩৩২ জন প্রতিযোগির মধ্যে টিএম তাওহীদ ইসলাম ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-১৪ (জলজ জীবন সংরক্ষণ)’ বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
গত ১৩ জুন ঢাকার বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে ৯ হাজার ৩৩২ জন প্রতিযোগির মধ্য থেকে বাছাই হওয়া ৫১ জন প্রতিযোগির সঙ্গে লড়াই করে তিনি এ গৌরবময় সাফল্য অর্জন করেছে। তাওহীদের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত নয়; গেটা বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছে। প্রত্যন্ত অঞ্চলের একজন তরুণ আন্তর্জাতিক অঙ্গনে নিজের মেধা, যোগ্যতা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখে প্রমাণ করেছে, সুযোগ ও পরিশ্রম থাকলে বাংলাদেশের অনেক শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে টিএম তাওহীদ ইসলাম বলেন, এই অর্জন আমাকে নতুন স্বপ্ন দেখার সাহস দিয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে অনেক গুণী ও সম্মানিত ব্যক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি। ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা পেয়েছি। পুরস্কার হিসেবে তিনি ক্রেস্ট, পদক, বই, মগসহ বিভিন্ন সম্মাননা সামগ্রী লাভ করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পূর্ণ বৃত্তি অর্জন করে আরও একটি অনন্য কৃতিত্বের নজির স্থাপন করেছেন। তাওহীদের এ সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
স্থানীয় শিক্ষানুরাগীরা বলছেন, গৌরনদীর মাটি আবারও প্রমাণ করেছে, মেধা ও অধ্যবসায় থাকলে বিশ্বজয় অসম্ভব নয়। তরুণ এই শিক্ষার্থীর অর্জন আগামী প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতা তুলে ধরতে অনুপ্রাণিত করবে বলেও তারা মনে করছেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিক পুত্র টিএম তাওহীদ ইসলামের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের মাধ্যমে সে দেশ ও জাতির জন্য গৌরব বয়ে আনবে। পাশাপাশি অন্যান্য মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ যোগাবে বলেও তিনি উল্লেখ করেন।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!