আনন্দঘন পরিবেশে জেলা প্রেসক্লাব' পটুয়াখালীর  নির্বাচনের ভোট গ্রহন চলছে

  

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি 

 আজ ২০ সেপ্টেম্বর শনিবার ফায়ার সার্ভিস রোডসৃথ  জেলা প্রেসক্লাব পটুয়াখালী'র দুই বছর মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচনের ভোট গ্রহন চলছে।


এ নির্বাচনে সহ-সভাপতি, সাধারন সম্পাদক, সহ সাধারন সম্পাদক,  সাংগঠনিক ও অর্থ সম্পাদক সহ ৫ টি পদে   ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। প্রার্থীরা হলেনঃ সহ-সভাপতি পদে দুইজন প্রার্থী মোঃ রফিকুল ইসলাম( গোলাপ ফুল) ও মোঃ রাসিদ উদ্দিন(সূর্যমুখী ফুল), সাধারন সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দী  প্রার্থী- এ.জেড.এম উজ্জল(ঘোড়া) ও রিয়াজুর রহমান(হরিণ), সহ সাধারন সম্পাদক পদে ২ জন হলেন- মোঃ কামরুজ্জামান রিপন(হাঁস) ও মোঃ মামুন হোসাইন( মোরগ), সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রার্থী হলেন - মোঃ নেছার উদ্দিন(হেরিকেন), কে এম মাসুদ মিয়া( বাজপাখী) ও মোঃ মজিবর হাওলাদার মাসুদ(ফুটবল), অর্থ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দী প্রার্থী হলেন- মোঃ আবদুর রহিম(মটর সাইকেল) ও মেঃ মাহবুবুর রহমান(রিক্সা)।

ভোট গ্রহনের দায়িত্বে প্রিজাইডিং অফিসার হিসেবে রয়েছেন পটুয়াখালী জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা (রেজিস্ট্রেশন) মোঃ মাহাবুবুর রহমান, পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন মহিলা অধিদপ্তরের জামিলা আক্তার বিথী। এছাড়া ভোট গ্রহন সময়  প্রার্থীদের পক্ষে এজেন্ট হিসেবে ছিলেন আরিফুজজামান তুহিন, রাসেল হাওলাদার , মোবাশশারা আক্তার উর্মি, শহিদুল ইসলাম, মানিকগাজী প্রমুখ।

উক্ত নির্বাচনে ১২ টি পদের  সভাপতি, দপ্তর সম্পাদক ও পাঁচটি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দীতায় অনানুষ্ঠানিক ভাবে নির্বাচিত হয়েছে বলে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ সরোয়ার হোসেন সানু জানিয়েছেন।

 বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিতরা হলেন- সভাপতি পদে মোঃ মশিউর রহমান, দপ্তর সম্পাদক পদে পারভেজ মাহমুদ ও ৫ টি সদস্য পদে ইনামুর রহমান, মোসাঃ রুনু, মোঃ আনোয়ার হোসেন, মোঃ হাসান ও মোঃ রাসেল হাওলাদার। ভোট চলবে বিকাল ৪ টা পর্যন্ত।

এ ক্লাবের ৫০ জন সদস্য ভোটার রয়েছে। 

 স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তায় কঠোর

 নিরাপত্তায় সুষ্ঠু ও শান্তিপুর্ন এবং আনন্দঘন পরিবেশে ভোট গ্রহন চলছে বলে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ সরোয়ার হোসেন সানু, সদস্য  মোঃ জামাল আকন ও সঞ্জিব দাস জানান।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?