- প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫ ০৯:২১ এএম
আগামীকাল পটুয়াখালী–০৩ আসনে নুরুল হক নূরের মনোনয়নপত্র তুলবে গণঅধিকার পরিষদ
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালী–০৩ (গলাচিপা–দশমিনা) আসনে গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নূরের পক্ষে আগামীকাল মনোনয়নপত্র সংগ্রহ করা হবে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার গণঅধিকার পরিষদের কার্যালয়ে এক প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী কাল বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টায় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে।
মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রমে নেতৃত্ব দেবেন দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. লিয়ার হোসেন ও সদস্য সচিব মো. মিলন মাতুব্বর। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মো. মিজান হাওলাদার, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. কামাল পঞ্চায়েতসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
দলীয় নেতারা জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে নুরুল হক নূরের নেতৃত্বে পটুয়াখালী–০৩ আসনে গণঅধিকার পরিষদ ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!