- প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৫ ০৭:৫৭ পিএম
আগামী নভেম্বরে বেরোবি ছাত্র সংসদ নির্বাচন: বেরোবি উপাচার্য
মিনহাজুর রহমান মেহেদী, বেরোবি প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, আমি ইউজিসির সদস্য তানজিম উদ্দিন স্যারের সাথে কথা বলেছি। উনি বলেছেন আগামী নভেম্বরের মধ্যেই বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ রোববার (১৭ আগস্ট) কয়েকজন শিক্ষার্থীর আমরণ অনশনের ব্যাপারে জানতে চাইলে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের যোগদান করেই আবু সাঈদের হত্যার বিচাদ এবং ছাত্র সংসদ নিয়ে কথা বলেছি। সেটি শিক্ষার্থীরাও জানে। তাই তাদের ধৈর্য ধরতে বলব। আশা করি স্বায়ত্তশাসিত চার বিশ্ববিদ্যালয়ের পরে আমরাই প্রথম ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করব। ইনশাআল্লাহ।
এদিকে সকাল ১১ টা থেকেই আমরণ অনশনে কয়েকজন শিক্ষার্থী। তারা জানান, আমরা আর আশ্বাস চাই না। আমরা আগামী সেপ্টেম্বরের মধ্যেই ছাত্র সংসদ চাই। ছাত্র সংসদ আমাদের অধিকার। প্রতিষ্ঠার ১৭ বছরেও ছাত্র সংসদ নাই। এদিকে আবার সেটি টাকাও আদায় করা হচ্ছে।
অনশনরত শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ডে লেখেন, ‘জুলাইয়ে অর্জিত স্বাধীনতা, ছাত্র সংসদ পেলে পাবে পূর্ণতা’, ‘এক দফা এক দাবি, ছাত্র সংসদ কখন দিবি’, ‘সাঈদ যেদিন বুক পেতেছে, ভয় সে দিন দূর হয়েছে’, ‘ছাত্র সংসদ আমাদের অধিকার’ ইত্যাদি।
উল্লেখ্য এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনকে পাঁচ দিনের আল্টিমেটাম দিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণে কোনো কার্যকর ঘোষণা না আসায় তারা আমরণ অনশনে বসেছেন বলে জানান।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!