- প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৮:০৫ পিএম
আবুল শিকদার সভাপতি, জাকির রাঢ়ী সম্পাদক বাকেরগঞ্জ দূর্গাপাশা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাকেরগঞ্জ প্রতিনিধি :
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাকেরগঞ্জের দূর্গাপাশা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ডিজিএল মাধ্যমিক বিদ্যালয়ে দূর্গাপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল হোসেন শিকদারের সভাপতিত্বে জাতীয় ও দলীও পতাকা উত্তোলন, কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সম্মেলনের ১ম পর্বের অনুষ্ঠান শুরু হয়। সম্মেলনের আনুষ্ঠানিক ভাবে উদ্ভোদন ঘোষণা করেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য স্বপন শিকদার। পরবর্তীতে উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজানের সভাপতিত্বে গনতান্ত্রিক উপায়ে প্রার্থীতা ঘোষণা ও বক্তব্যের মধ্য দিয়ে ২য় অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এসময় সর্বসম্মতিক্রমে আবুল হোসেন শিকদার সভাপতি ও জাকির রাঢ়ী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহবায়ক, সাবেক সাংসদ আবুল হোসেন খান,বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ১ নং সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য হারুন শিকদার, জিয়াউল আহসান জুয়েল চেয়ারম্যান, মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, নাসির হাওলাদার, শিকদার খলিলুর রহমান,অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ,জাহাঙ্গীর আলম দুলাল ভিপি,রুহুল আমিন জোমাদ্দার, বাকেরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল জোমাদ্দার, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল হুদা সুমন, উপজেলা মহিলা দলের সভাপতি মির্জা খাদিজা,উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন হাওলাদার,উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে ১৯ মে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে...
-
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে পড়ে গেছে। উপজেলার কাঠিপাড়া এলাকায়অবস্থিত...
-
মাসুদ রেজা ফয়সাল:অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরগুনার বামনায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১৯ মে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!