- প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫ ০৫:২১ পিএম
৬ দফা দাবিতে গোপালগঞ্জে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ৬ দফা দাবিতে গোপালগঞ্জে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা।
আজ শনিবার (০৪ অক্টোবর) গোপালগঞ্জ সদর, মুকসুদপুর ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নেয় স্বাস্থ্য সহকারীরা। পরে তারা ব্যানার টাঙিয়ে সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করে। এসময় হাসপাতালে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন।
এসময় তারা বলেন, দীর্ঘদিন ধরে টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন বৈষম্যের শিকার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেয়নি। ২০১৮, ২০২০ ও চলতি বছরের বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হলেও এখনো কোনো বাস্তব পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ করেছেন তারা।
৬ দফা দাবির মধ্যে রয়েছে, নিয়োগবিধি সংশোধন; শিক্ষাগত যোগ্যতা (স্নাতক) সংযোজন; ১৪তম গ্রেড প্রদান; ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নিতকরণ; টেকনিক্যাল পদমর্যাদা ঘোষণা; পদোন্নতি ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!