- প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৫৬ পিএম
৫ মাসে গৌরনদীর দুই ইউএনও’র বদলী
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ নিজ কর্মগুনে উপজেলাবাসীর কাছে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেছিলেন বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আবু আব্দুল্লাহ খান। গত ১৭ এপ্রিল আকস্মিক ভাবে তাকে এ উপজেলা থেকে অন্যত্র বদলী করা হয়। তার বদলী ঠেকাতে উপজেলা চত্বরে সমাবেশ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। যদিও প্রত্যাহার হয়নি বদলীর আদেশ।
পরবর্তীতে এ উপজেলায় নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক হিসেবে যোগদান করেন বিসিএস ৩৬ ব্যাচের কর্মকর্তা রিফাত আরা মৌরি। যোগদানের পর থেকেই আইন শৃংখলার উন্নতির পাশাপাশি উপজেলা ও পৌর এলাকার সার্বিক উন্নয়নে কাজ শুরু করেন। জনকল্যানমুখী কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখে জনমানুষের মনে স্থান করে নেন তিনি। তবে যোগদানের ৫ মাস যেতে না যেতেই গত ২২ সেপ্টেম্বর তাকেও (রিফাত আরা মৌরি) ঝালকাঠীর রাজাপুরে বদলী করা হয়েছে। বুধবার তার শেষ কর্ম দিবসে উপজেলা অফিসার্স ক্লাব থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
অপরদিকে ইউএনও রিফাত আরা’র বদলীর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পরপরই স্থানীয়দের মধ্যে চরম অসন্তোস দেখা দিয়েছে। ৫ মাসের ব্যবধানে দুইজন সমান জনপ্রিয় ইউএনও বদলী’র ঘটনাকে অস্বাভাবিক হিসেবে বর্ননা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অনেকেই। “ভাল মানুষ গৌরনদীতে এসে বেশিদিন থাকতে পারেনা” বলে অনেকই মন্তব্য করেছেন। তবে ওই দুই ইউএনও’র বদলী প্রক্রিয়া স্বাভাবিক ভাবে হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় প্রশাসন।
এবিষয়ে গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর এলাকার বাসিন্দা খোকন আহম্মেদ হীরা বলেন, দক্ষ কর্মকর্তা আবু আব্দুল্লাহ খানের বদলীর পর আমরা তার মতই একজন দক্ষ নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক পেয়েছিলাম। যিনি স্বল্প সময়ের ব্যবধানে সকলের মন জয় করে নিয়েছিলেন। কিন্তু সেই ইউএনও রিফাত আরা মৌরিকেও আকস্মিক বদলী করা হলো। তার এ বদলীতে আমরা হতবাক।
গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, সরকারী কর্মকর্তা কর্মচারীদের বদলী এটা রুটিন অনুযায়ী হচ্ছে। পূর্বের দুই ইউএনও জনগনের স্বার্থে কাজ করে গেছেন। বর্তমানে যিনি আসবেন তিনিও জনগনের স্বার্থে কাজ করবেন বলে আমরা মনে করি।
বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবীব বলেন, তারা দুইজনই ভাল অফিসার ছিলো। বদলী দুইটিও স্বাভাবিক ভাবে হয়েছে। এখানে অন্য কোন কারন নেই। গৌরনদীতে যে অফিসার যোগদান করবেন তিনিও খুব ভাল অফিসার।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকায় বেড়িবাঁধ নির্মাণের নদী ভাঙনে ব্লক বসানোর কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!