- প্রকাশিত: ৩ জুন ২০২৬ ০২:৩৬ পিএম
২৪ ঘন্টায় ২৬ বার বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ, দুর্ভোগে চর কাজল ও চর বিশ্বাসের বাসিন্দারা
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ও চর বিশ্বাস ইউনিয়নে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও নিম্ন ভোল্টেজের কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এলাকাবাসীর অভিযোগ, ২৪ ঘণ্টায় ২৬ বার বিদ্যুৎ আসা-যাওয়া করছে। ফলে স্বাভাবিক জীবনযাত্রার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও গৃহস্থালির কাজ ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা জুয়েল আহমেদ বলেন, “চর কাজল ও চর বিশ্বাসে ২৪ ঘণ্টায় ২৬ বার বিদ্যুৎ আসে আর যায়। যখন বিদ্যুৎ থাকে, তখনও ভোল্টেজ এত কম থাকে যে ফ্রিজ, ফ্যানসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ঠিকমতো চলে না। মানুষের বিল দ্বিগুণ হচ্ছে।”
এ বিষয়ে গলাচিপা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার জয় প্রকাশ নন্দী অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, চর বিশ্বাস ও চর কাজল এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয় ভোলা সদর গ্রিড থেকে। নদী অতিক্রম করে পানির নিচে স্থাপিত আন্ডারগ্রাউন্ড লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। দীর্ঘ দূরত্বের কারণে স্বাভাবিকভাবেই ভোল্টেজের তারতম্য দেখা দেয়।
তিনি আরও বলেন, “চরফ্যাশনে একটি নতুন গ্রিড নির্মাণের কাজ চলছে। গ্রিডটির কাজ সম্পন্ন হলে এ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতির উন্নতি হবে।”
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!