- প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৬ ০৫:০০ পিএম
যুবলীগ ছেলেকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে গেছে পুলিশ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলো মুদি ব্যবসায়ী ছেলে শামীম হাওলাদার। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় শামীমকে ধরতে এসে না পেয়ে তার বৃদ্ধ বাবা শাহজাহান হাওলাদার খোকনকে ধরে নিয়ে গেছে পুলিশ।
ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের সাদ্দাম বাজার এলাকার। আটককৃত বৃদ্ধ খোকন সাদ্দাম বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি এবং বিগত ৩০ বছর ধরে ধানডোবা বয়েজ হোস্টেলে (খ্রিষ্টান মিশন) নৈশ প্রহরী হিসেবে কর্মরত। এঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে দোকানপাট বন্ধ করে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানিয়েছেন-বৃহস্পতিবার সন্ধ্যায় সাদ্দাম বাজারের ব্যবসায়ী শামীমের দোকানে বসেছিলেন তার বাবা শাহজাহান হাওলাদার খোকন। এসময় গৌরনদী থানা পুলিশ শামিমকে ধরতে এসে না পেয়ে তার বৃদ্ধ বাবা সাদ্দাম বাজারের প্রবীন ব্যবসায়ী শাহজাহান হাওলাদারকে ধরে নিয়ে যায়। তারা আরও জানিয়েছেন-শামীম যুবলীগের সমর্থক ছিলো। কিন্তু তার কোন পদপদবি নেই। সে বাজারে নিরিবিলি ব্যবসা চালিয়ে আসছিলো। এরপরও তাকে ধরতে এসে না পেয়ে তার বৃদ্ধ বাবাকে অন্যায় ভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তারই প্রতিবাদে আমরা দোকানপাট বন্ধ রেখেছি।
আটককৃতের আরেক ছেলে ফয়সাল হাওলাদার জানিয়েছেন-আমার বাবা সাদ্দাম বাজারের পূরনো ব্যবসায়ী তিনি কোন রাজনীতির সঙ্গে জড়িত নাই। আমার ভাই যুবলীগের সমর্থক ছিলো। তার কোন পদপদবী নেই। এমনকি তার নামে কোন মামলা নেই। এরপরও ভাইকে ধরতে এসে না পেয়ে বৃদ্ধ বাবাকে ধরে নিয়ে গেছে পুলিশ। বৃদ্ধ বাবাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জানিয়েছেন-আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া
এই বিভাগের আরো খবর
-
বরগুনা প্রতিনিধিঃ পেশাদার, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বরগুনা জেলা সাংবাদিক পরিষদ’। সংগঠনটির সভাপতি নির্বাচিত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!