- প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬ ০২:৩১ পিএম
যশোর-৬ (কেশবপুর) আসনে ৫ প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বৈধ, ২ জনের বাতিল ঘোষণা।
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।
যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে দাখিল করা পাঁচটি মনোনয়নপত্রের মধ্যে তিনটি বৈধ ও দুটি বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত আলহাজ্ব আবুল হোসেন আজাদ, জামায়াতে ইসলামী মনোনীত অধ্যাপক মোক্তার আলী এবং এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী জি এম হাসান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শহিদুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে দলীয় অঙ্গীকারনামায় সাক্ষীর স্বাক্ষর না থাকায় জাতীয় পার্টির প্রার্থী জি এম হাসানের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া ঋণখেলাপি হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শহিদুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে যশোর-৬ (কেশবপুর) আসনে বৈধ প্রার্থীদের নিয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা চলবে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র।
এই বিভাগের আরো খবর
-
: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে নয়াদিল্লি। তিনি...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পৌরশহর মানেই উন্নত সড়ক, কার্যকর ড্রেনেজ, বিশুদ্ধ পানির নিশ্চয়তা, পরিচ্ছন্ন পরিবেশ ও নিরাপদ নাগরিক জীবন। কিন্তু...
-
ভোলা প্রতিনিধি ॥ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা এলাকায় এক মাদ্রাসা শিক্ষার্থীর ওপর হামলা, মাদ্রাসায় ভাংচুর গুরুতর জখমের ঘটনায় অভিযুক্তদের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!