- প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬ ১০:২৩ এএম
যৌথ বাহিনীর অভিযানে বামনায় দুই চিহ্নিত মাদক কারবারি আটক
মাসুদ রেজা ফয়সালঃ
বরগুনার বামনা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দুই চিহ্নিত মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করা হয়েছে। আটককৃতরা হলেন রাহাত (২৪) ও শাহিন (৪৫)।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ভোর আনুমানিক রাত ১২টা ৩০ মিনিটে বামনা উপজেলার ডৌয়াতলা বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ছোনবুনিয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হায়দার আলীর ছেলে রাহাত (২৪) কে ডৌয়াতলা বাজার এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ও নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।
একই অভিযানের অংশ হিসেবে বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামের বাসিন্দা মৃত মালেক হাওলাদারের ছেলে শাহিন (৪৫) কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে মোট ৯২ পিস ইয়াবা ও নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা এলাকায় মাদক কারবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত এবং প্রভাবশালী মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
বর্তমানে আটক দু’জন বামনা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নৌ গোয়েন্দা নজরদারির ধারাবাহিক তৎপরতায় যৌথ বাহিনীর এই অভিযান পরিচালিত হয়। চিহ্নিত মাদক কারবারিদের গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের মাঝে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা আরও দৃঢ় হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!