- প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬ ০৮:৪১ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ জেলার সংসদীয় আসন গোপালগঞ্জ–৩ এর অন্তর্ভুক্ত টুঙ্গিপাড়া উপজেলার প্রিজাইডিং কর্মকর্তা ও পুলিং অফিসারদের জন্য নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজে শুরু হওয়া দিনব্যাপী এ প্রশিক্ষণ বিকেল ৫টায় শেষ হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আরিফ উজ-জ্জামান।
এসময় পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জহিরুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম, গোপালগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল জেড এম মাবরুকুল রহমান, টুঙ্গিপাড়া অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সাকিব, টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী এবং টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন অর রশিদসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে নির্বাচন পরিচালনার আইন ও বিধিমালা, ভোটগ্রহণের পদ্ধতি, ব্যালট ও নির্বাচন সামগ্রী ব্যবস্থাপনা, ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা, ভোটগ্রহণ শেষে ফলাফল প্রস্তুত ও প্রেরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বক্তারা নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে কর্মকর্তাদের করণীয় বিষয়ে বিশেষ দিকনির্দেশনা দিয়ে জেলা প্রশাসক আরিফ উজ-জ্জামান বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তার সম্মিলিত ও আন্তরিক প্রচেষ্টা অপরিহার্য। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!