- প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫ ০২:৩২ পিএম
খন্দকার শোয়াইব জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও সমিতির প্রয়াত চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের কনিষ্ঠ পুত্র খন্দকার শোয়াইব মাহবুব।
গত ১৯ আগস্ট, মঙ্গলবার বিকেলে সমিতির জাতীয় নির্বাহী পরিষদের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। প্রবীণ সদস্য অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমান প্রস্তাব উত্থাপন করলে অ্যাডভোকেট এ কে খান উজ্জ্বল তা সমর্থন করেন।
সভায় সভাপতিত্ব করেন সমিতির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম মাসুদ রানা, কোষাধ্যক্ষ আবদুল বাসেত আকন, নির্বাহী সদস্য অ্যাডভোকেট জাহানারা সরকার, আবু হেনা মো. মাসফিকুল হক, দৃষ্টিপ্রতিবন্ধী সদস্য আইউব আলী হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!