- প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬ ০৮:৩৯ পিএম
মুকসুদপুরে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদের ৮ নেতা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদের ৮ নেতা।
আজ শুক্রবার (৩০ জানুয়ারী) বিকালে জামায়াতে ইসলামীর পার্টি অফিসে এক উৎসবমুখর আনুষ্ঠানের মধ্য দিয়ে তারা যোগদান করেন।
জামায়াতে ইসলামীতে যোগদানকারী নেতৃবৃন্দ হলেন—গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম খলিফা, গোপালগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সভাপতি হাসিবুল ইসলাম, মুকসুদপুর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ আহাদ মোল্লা, প্রবাসী বিষয়ক সম্পাদক ইমরান হোসেন মফিজ, উজানী ইউনিয়ন যুব অধিকার পরিষদের মোহাম্মদ সাধারণ সম্পাদক আরমান মোল্লা, কাশিয়ানী উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ গোলাম রব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোরসালিন শেখ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মুকসুদপুর পৌরসভার ৮নং ওয়ার্ড সভাপতি মোঃ নাঈম সরদার।
এসময় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ নবযোগদানকারী নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন এবং দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
যোগদানকারী নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামী আদর্শভিত্তিক, ন্যায়পরায়ণ ও জনকল্যাণমুখী রাজনীতির প্রয়োজনীয়তা তারা গভীরভাবে উপলব্ধি করেছেন বলেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে তারা সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবেন। #
এই বিভাগের আরো খবর
-
কামরুল সিকদার ভোলা প্রতিনিধি॥ ২০২৫’-২৬ অর্থ বছরের উন্নয়ন প্রকল্পের আওতায় ভোলার চরফ্যাশন উপজেলায় খাল পুনঃখনন কাজে সাশ্রয় হওয়া ১ কোটি ২...
-
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপা পৌরসভার সদর রোড এলাকায় এক মুদি দোকানির ওপর হামলা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মামুন দফাদার (৩৮)-কে গ্রেফতার করা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!