- প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬ ১১:১৭ এএম
নির্বাচনে সহিংস আচরন ও উত্তেজনাপূর্ন বক্তব্য না দেওয়ার আহ্বান
নির্বাচনের প্রচারভিযানে সংযম, শালীনতা ও দায়িত্বশীলতার পরিচয় দেয়ার অঙ্গীকার করেছেন বিএনপি ও জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দল। যেকোন ধরনের সহিংস আচরন ও উত্তেজনাপূর্ন বক্তব্য না দেওয়ার জন্য তার মাঠ পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।
বরিশাল নগরীতে অনুষ্ঠিত ‘নির্বাচনী সৌহার্দ সংলাপ’-এ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা এসব অঙ্গীকার করেন। ডেমোক্রসি ইন্টারন্যাশনাল এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে অঙ্গীকারনামা দেন বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপি, মহানগর জামায়াত, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশের সমাজতািন্ত্রক দল- বাসদ, বরিশাল- ৫ (মহানগর-সদর) আসনে বিএনপির প্রাার্থী মজিবর রহমান সরোয়ার ও জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।
সভায় বক্তারা বলেন, আমরা অতীতের রাজনীতির চর্চা ভুলে যেতে চাই। নির্বাচনকেন্দ্রিক হামলা-মামলা, ভোট কেন্দ্র থেকে প্রতিপক্ষের পুলিং এজেন্টদের বের করে দেয়ার প্রচলন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নির্বাচনের আগে ও পরে আমাদের মধ্যে সৌহার্দ অব্যাহত থাকবে। আগামীর রাজনীতি হবে মেধার ও সৌহার্দের রাজনীতি। প্রতিটি রাজনৈতিক দল নিজ নিজ স্বকীয়তা বজায় রেখে নিজের ও দলের কর্মপন্থা ভোটারদের কাছে উপস্থাপন করবেন।
এসময় ভোটারদের পক্ষ থেকে প্রশ্ন করা হয় নির্বাচিত হতে পারলে মান্তা ও হরিজন সম্প্রদায়ের বাসস্থানের নিশ্চয়তা, কুটির শিল্পের প্রসার, নদীর নব্য সংকট দুর এবং বিশেষ চাহিদার (প্রতিবন্ধী) নাগরিকদের কর্মসংস্থানের নিশ্চয়তা দেয়া হবে কি-না।
সভায় অংশ নেয়া জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট হেলাল ও বিএনপি প্রার্থীর পক্ষে তার প্রতিনিধি অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন এর জবাবে বলেন, এসব দাবীগুলো মানুষের মৌলিক চাহিদার মধ্যে পড়ে। সকল রাজনৈতিক দল মৌলিক চাহিদা পুরনে প্রতিশ্রুতিবদ্ধ।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমীর আধ্যাপক মাহবুব হোসাইন দুলাল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ¦ নুরুল আমিন, জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক আবু সাঈদ মুসা ও গণ অধিকার পরিষদের জেলা সভাপতি রফিকুল ইসলাম রাসেল।##
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!