- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬ ১২:১৭ এএম
মানতা সম্প্রদায়ের জেলে নারীদের নিয়ে ফলোআপ মিটিং
মৃত্যুর পর শেষ ঠিকানার জন্য একটুকরা জমি চায় নদীতে ভেষে থাকা জনগোষ্ঠী মানতা সম্প্রদায় (নারী জেলে)। তারা এখনো নদীতেই দিনরাত পাড় করে। ভূমিতে নেই তাদের অধিকার।
বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের হল রুমে অনুষ্ঠিত মানতা সম্প্রদায়ের জেলে নারীদের নিয়ে ফলোআপ মিটিং এ তারা এই দাবী তোলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক এ,কে,এম আখতারুজ্জামান তালুকদার। সামাজিক উন্নয়ন সংস্থা সাস এর নির্বাহী পরিচালক রাশেদ খান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জাবির আহম্মেদ ও রিপোর্ট একাত্তর ডট কমের হেড অফ করেসপন্ডেন্ট সাংবাদিক সাইদুর রহমান পান্থ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন এনহ্যান্সিং ইনফরমেশন এন্ড ইনক্লুশন এব ফিশারফোক উইমেন, স্পেশালি দ্যা মানতা কমিউনিটি প্রকল্পের সমন্বয়কারী মহানন্দ দাস।
এ সময় জেলে নারীরা নদী থেকে মাছ ধরার পেশার স্বীকৃতি দাবী করেন। তারা ভিজিএফ/ভিজিডি কার্ড, বিধবা ভাতা বা দুর্যোগ ত্রাণের মতো সুবিধার দাবী করেছেন।
তারা বলেন, আমাদের জীবিকার নিরাপত্তা চাই। মৌসুমি নিষেধাজ্ঞা, ঝড়, অথবা নদী ভাঙন তাদের আয়ের উপর প্রভাব ফেলে। তাই বিকল্প পেশার দাবী করেছেন।
নারী জেলেদের সক্ষমতা বৃদ্ধির লক্ষে ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ এর সহোযোগিতায় এবং দি ইউরোপিয়ান ইউনিয়ন’র অর্থায়নে প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটি, রিপোর্ট একাত্তর ডটকম এবং সামাজিক উন্নয়ন সংস্থা।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!