- প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫ ১০:০১ পিএম
যবিপ্রবিতে শিক্ষকদের উচ্চশিক্ষা যাত্রায় শুভেচ্ছা ও প্রত্যাবর্তনে সংবর্ধনা- ২০২৫ অনুষ্ঠিত
শুভেচ্ছা ও প্রত্যাবর্তনে সংবর্ধনা- ২০২৫ অনুষ্ঠিতউচ্চশিক্ষার জন্য বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গমনকারী এবং উচ্চশিক্ষা শেষে পুনরায় কর্মস্থলে যোগদানকৃত শিক্ষকবৃন্দকে সম্মান জানাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ জুলাই রোববার দুপুর ২ টায় যবিপ্রবির টিএসসি ভবনের চতুর্থ তলায় উচ্চশিক্ষার জন্য গমনকারী এবং উচ্চশিক্ষা শেষে যোগদানকৃত শিক্ষকবৃন্দের শুভেচ্ছা ও সংবর্ধনা- ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, শিক্ষকরা জাতির প্রকৃত স্থপতি। তাঁদের উচ্চশিক্ষায় গমন এবং উচ্চতর জ্ঞান অর্জন আমাদের প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করে। আজকের অনুষ্ঠান তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতার এক ক্ষুদ্র প্রকাশ। শিক্ষকদের গবেষণালদ্ধ জ্ঞান এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণায় আরও এগিয়ে নিয়ে যাবে।
অনুষ্ঠানে উচ্চশিক্ষায় গমনকারী শিক্ষকবৃন্দ এবং উচ্চশিক্ষা শেষে পুনরায় কর্মস্থলে যোগদানকৃত শিক্ষকবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। একইসাথে উচ্চশিক্ষা শেষে ফিরে আসা শিক্ষকদের অভিজ্ঞতা ও উচ্চশিক্ষায় গমনকারী শিক্ষকদের অনুভূতি প্রকাশে সুযোগ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!