- প্রকাশিত: ৪ আগস্ট ২০২৫ ০৭:৩০ পিএম
যবিপ্রবিতে ইনকিউবেশন সেন্টারের জন্য নীতিমালা ও প্রকল্প কাঠামো বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) উদ্ভাবন ও উদ্যোক্তা বিকাশে ইনকিউবেশন সেন্টারের জন্য নীতিমালা ও প্রকল্প প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
আজ ০৪ আগস্ট (সোমবার) বিকাল সাড়ে ৩ টায় যবিপ্রবির ভার্চুয়াল ক্লাসরুমে “ওয়ার্কশপ অন পলিসি অ্যান্ড প্রোজেক্ট ইনকিউবেশন ফ্রেমওয়ার্ক ফর জাস্ট ইনকিউবেশন সেন্টার” শীর্ষক কর্মশালা আয়োজন করে যবিপ্রবির ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটয়্যার ইঞ্জিনিয়ারিং টারসিয়ারি এডুকেশন প্রজেক্ট (আইসিএসইটিইপি)।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, ইনকিউবেশন সেন্টার গঠনে এ কর্মশালা একটি সময়োপযোগী উদ্যোগ। আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবন ও উদ্যোক্তা হয়ে ওঠার জন্য প্রয়োজন একটি শক্তিশালী নীতিগত কাঠামো। আমি আশা করি, এ কর্মশালা থেকে পাওয়া প্রস্তাবনা ভবিষ্যতের জন্য একটি টেকশই ও অন্তর্ভুক্তিমূলক ইনকিউবেশন মডেল গঠনে সহায়ক হবে।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন স্টিপেন্ড প্রোগ্রাম স্পেশালিস্ট মি. এ এন এম শফিকুল ইসলাম। তিনি ইনকিউবেশন সেন্টারের নীতিমালা, উন্নয়ন, স্টার্টআপ সহায়তা এবং প্রযুক্তিভিত্তিক উদ্যোগে নীতিগত দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরেন।
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের অধ্যাপক ও আইসিএসইটিইপির পিইইউ ড. মো. আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। অনুষ্ঠানে সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুল ইসলামসহ সিএসই বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
নলছিটি প্রতিনিধিঃটেন্ডার সংক্রান্ত বিরোধের জেরে মোবাইল ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার ১০ আগস্ট থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘অভিযাত্রী...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।পঞ্চগড়ের সাতমেরা সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে আখ চুরির অভিযোগে দীপঙ্কর গোপ (৩০)...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপা উপজেলার ২ নং গোলখালী ইউনিয়নে কথিত ভুল চিকিৎসার অভিযোগে একটি চার মাসের গাভিন গরুর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!