- প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১৯ পিএম
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু
যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় যবিপ্রবির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন শরীর চর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড. অভিনু কিবরিয়া ইসলাম বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। জয়-পরাজয় বড় কথা নয়, খেলার মাঠ থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো ক্রীড়াসুলভ মানসিকতা ও শৃঙ্খলাবোধ অর্জন করা। খেলার মাঠে শতভাগ প্রতিযোগিতা থাকবে, কিন্তু খেলা শেষে আমরা সবাই একে অপরের প্রতি সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখব।”
তিনি আরও বলেন, কিছু প্রতিকূলতা ও পর্যাপ্ত সুবিধার ঘাটতি সত্ত্বেও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণই এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীবান্ধব ক্রীড়া চর্চাকে উৎসাহিত করে আসছে এবং ভবিষ্যতে সারা বছরজুড়ে এমন ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে শরীর চর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার সাংগাঠনিক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতার সাংগাঠনিক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দীন, আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার খেলা পরিচালনা উপ-কমিটির আহবায়ক ড. মো. মজনুজ্জামান, আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতার খেলা পরিচালনা উপ-কমিটির আহবায়ক ড. শৈবাল চন্দ ও শরীর চর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ-হেল-কাফি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. আব্দুর রউফ সরকার, শরীর চর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক উজ্জল চন্দ্র সূত্রধর, ফিজিক্যাল ইন্সট্রাক্টর, মো. জাহাঙ্গীর আলম, মো. রায়হান রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!