- প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬ ০৮:৩০ পিএম
যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধিঃ
কেক কাটা, ফুল ও ক্রেস্ট প্রদানসহ নানা আনুষ্ঠানিকতায় নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের গ্যালারিতে বিএমবি উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, “বিশ্ববিদ্যালয় পর্যায়ে শুধু মেধা থাকলেই চলে না, সফল হতে হলে কঠোর পরিশ্রমীও হতে হবে মেধা ও পরিশ্রমের সঠিক সমন্বয়েই সফলতা আসে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের এই চার বছর যত বেশি পরিশ্রম করবে, ভবিষ্যৎs জীবন ততটাই সহজ হবে। মা-বাবার চেয়ে বড় শুভাকাঙ্ক্ষী এই পৃথিবীতে কেউ নেই উল্লেখ করে তিনি বলেন, এমন কিছু অর্জন করতে হবে যেন বাবা-মায়ের মাথা সবসময় উঁচু থাকে। সবশেষে, বায়োকেমিস্ট্রি বিভাগকে একটি শক্তিশালী ডিপার্টমেন্ট হিসেবে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী নিজেদের সুযোগগুলো কাজে লাগানোর আহ্বান জানান।”
বিশেষ অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “তোমরা কখনো স্বপ্নের কোনো বাউন্ডারি দেবে না; পারিবারিক সীমাবদ্ধতা কখনোই সফলতার বাধা হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের এই পরিবেশ থেকে ভালো দিকগুলো বেছে নিয়ে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। আজ আমরা চলে গেলেও তোমাদের সিভিতে সারাজীবন লেখা থাকবে তোমরা যবিপ্রবির শিক্ষার্থী। তাই যবিপ্রবির সুনাম ও ভাবমূর্তি রক্ষায় তোমাদের সবসময় বুক ফুলিয়ে এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সকলের যৌথ প্রচেষ্টায় যবিপ্রবি একদিন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।”
বিএমবি বিভাগের চেয়ারম্যান ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুল হাসান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিনসহ প্রমুখ। অনুষ্ঠানে বিএমবি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃজলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন ও উপকূলীয় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বরগুনায় রেসকোস্ট প্রকল্পের সূচনা কর্মশালা অনুষ্ঠিত...
-
যবিপ্রবি প্রতিনিধিঃযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বিভিন্ন বিভাগের নতুন ও কনিষ্ঠ শিক্ষকদের শিক্ষাদান...
-
নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠিঝালকাঠি সদর উপজেলায় মাদক বিক্রির সময় স্থানীয় জনতার হাতে কামাল মাঝি ও রুবেল হাওলাদার নামে দুইজন আটক হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!