শিরোনামঃ

গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, বিআরটিএ এবং সড়ক ও জনপথ বিভাগ এ দিবসটি পালন করে।


"নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্যে আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।


পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান।


অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বিআরটি গোপালগঞ্জের সভাপতি মিজ শাহিনা নাছরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্রী সাগরময় রায়, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ, সওজ উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ মন্ডল, বিআরটিএ’র সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান, সওজ উপ-সহকারী প্রকৌশলী সুমন কর্মকার, মোঃ করিম আলী. মশিউর রহমান, শামিম হোসেন, মেহেদী হাসানসহ জেলা বাস-মিনিবাস মালিক সমতি, ট্রাক মালিক সমিতি, বাস ও ট্রাক চালকগন উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে জেলার শ্রেষ্ঠ চারজন চালককে সম্মাননা পুরষ্কার ও সনদ প্রদান করা হয়।


আলোচনা সভায় সড়কে শিশু ও কিশোরদের মোটরসাইকেল চালানোর ক্ষতিকর দিকগুলোও তুলে ধরে বক্তারা বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮ মেনে সড়কে চলাচল করতে হবে। আইনের যথাযথ প্রতিপালনে সরকার যানবাহন চালকদের জন্যে নিয়মিত প্রশিক্ষণ, ফিটনেস সার্টিফিকেট এবং লাইসেন্স প্রদান করে যাচ্ছে। সড়ক সমূহ যানবাহন ও যাত্রী চলাচলের জন্য কিভাবে নিরাপদ রাখা যায়, যাবাহন মালিকদের কি করনীয়, চালকদের কিভাবে গাড়ী চালানো উচিৎ, যাত্রীদের কতটা সচেতন হওয়া জরুরী সেসকল বিষয়ে বিস্তারিত অলোচনা হয়। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?