- প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫ ০৭:২৫ পিএম
আজানের মধ্যেই ইমামের টাকা নিয়ে গেল চোর
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ যোহরের নামাজের জন্য মসজিদে আজান দিচ্ছিলেন ইমাম। এই সুযোগে মসজিদে ঢুকে ইমামের কক্ষ থেকে টাকা চুরি করে নিয়েছে চোর। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার বড়কসবা কাজী আব্দুল আউয়াল শাহী জামে মসজিদে। মসজিদটির অবস্থান ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক নারী জানিয়েছেন, আমি ভেবেছিলাম মসজিদে নামাজ আদায়ের জন্য মুসল্লি ঢুকছে। পরবর্তীতে জানতে পারি আজানের মধ্যেই ইমামের টাকা চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত ওই চোর।
সোমবার দুপুরে মসজিদের ইমাম মাওলানা মেহেদী হাসান জানিয়েছেন, আমি দীর্ঘদিন যাবত আব্দুল আউয়াল শাহী জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত আছি। দুপুর একটার দিকে মসজিদে যোহরের আজান দিচ্ছিলাম। এরইমধ্যে এক চোর মসজিদে প্রবেশ করে। পরবর্তীতে আমার কক্ষে ঢুকে পাঞ্জাবির পকেট থেকে তিন হাজার ঢাকা চুরি করে নিয়ে যায়। তিনি আরও জানান, আমার কক্ষে প্রবেশের বিষয়টি গøাসের মাধ্যমে দেখতে পেলেও আজান ছেড়ে ওই চোরকে ধরতে যাওয়া সমীচিন মনে করিনি। তবে আজান শেষ হওয়ার পর অনেক খোজাখুজি করেও চোরকে পাওয়া যায়নি। গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন বিষয়টি জানা নেই। তবে এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!