- প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬ ০৮:৩১ পিএম
বরগুনায় জলবায়ু সহনশীলতা বাড়াতে রেসকোস্ট প্রকল্পের সূচনা
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন ও উপকূলীয় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বরগুনায় রেসকোস্ট প্রকল্পের সূচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বরগুনা সদর উপজেলা পরিষদের হলরুমে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের অংশীদারত্বে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।
বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট, এনভায়রনমেন্ট সাসটেইনেবল কোস্টাল কমিউনিটিজ
(রেসকোস্ট) প্রকল্পের আওতায় বরগুনার ছয়টি জলবায়ু সহনশীল গ্রামের ১ হাজার ৮১৫টি ঝুঁকিপূর্ণ উপকূলীয় পরিবার সরাসরি সহায়তা পাবে। প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হবে নারী ও ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণ-তরুণীদের।
কর্মশালায় জলবায়ু সহনশীল কৃষি, টেকসই মৎস্য ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা, যুব নেতৃত্বের বিকাশ, জেন্ডার সমতা এবং সামাজিক অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ। সভাপতিত্ব করেন রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আরডিএফ) পরিচালক মো. এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বীথি দেবনাথ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াদ হাসান এবং সহকারী বন সংরক্ষক মো. মোজাম্মেল হোসেন ভূঁঞা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. শাহ আজিজ বলেন, জলবায়ু সহনশীল জনগোষ্ঠী গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জরুরি। রেসকোস্ট প্রকল্প বরগুনায় টেকসই জীবিকা, পরিবেশ সুরক্ষা ও দীর্ঘমেয়াদি জলবায়ু সহনশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় প্রকল্পের লক্ষ্য, পরিকল্পিত কার্যক্রম ও বাস্তবায়ন পদ্ধতি তুলে ধরা হয়।
অংশগ্রহণকারীরা প্রকল্পের কার্যক্রমে স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃজলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন ও উপকূলীয় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বরগুনায় রেসকোস্ট প্রকল্পের সূচনা কর্মশালা অনুষ্ঠিত...
-
যবিপ্রবি প্রতিনিধিঃযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বিভিন্ন বিভাগের নতুন ও কনিষ্ঠ শিক্ষকদের শিক্ষাদান...
-
নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠিঝালকাঠি সদর উপজেলায় মাদক বিক্রির সময় স্থানীয় জনতার হাতে কামাল মাঝি ও রুবেল হাওলাদার নামে দুইজন আটক হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!