শিরোনামঃ

স্বেচ্ছাসেবক হিসেবে কাজের সুযোগ

রিপোর্ট71.কম একটি অনলাইন নিউজ পোর্টাল যা বর্তমানে চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটি এর সাথে পার্টনারশীপে মৎস্যজীবি নারীদের বিশেষভাবে মান্থা নারীদের তথ্য সমৃদ্ধি ও অন্তর্ভুক্তি প্রকল্পের মাধ্যমে বরিশাল সদর উপজেলায় কাজ করছে। এই প্রকল্পের কাজের অংশ হিসেবে একটি ডিজিটাল এনফরমেইশন প্লাটফর্ম তৈরী করা হয়েছে যেখানে কনটেন্ট ডেভেলপমেন্ট ও মডারেশন এর জন্য একজন দক্ষ এবং আগ্রহী ভলান্টিয়ার নিয়োগ করা হবে।


দায়িত্বসমূহঃ
•    রিপোর্ট71.কম এ কন্টেন্ট ম্যানেজ এবং আপডেট করা, নিশ্চিত করতে হবে যে এটি প্রাসঙ্গিক, সঠিক এবং আকর্ষণীয়।
•    সম্পাদকীয় দলের সঙ্গে মিলিত হয়ে আর্টিকেল, ব্লগ, এবং নিউজ আপডেট ওয়েবসাইটে প্রকাশ করা মানসিকতা থাকতে হবে।
•    কন্টেন্ট ক্যালেন্ডারের অনুযায়ী পোস্টগুলি সময়মতো প্রকাশ এবং সূচি অনুযায়ী কন্টেন্টের প্রবাহ পরিচালনা করুন।
•    আর্টিকেল সম্পাদনা ও প্রুফরিড করতে হবে, তা নিশ্চিত করে সব কন্টেন্ট ডিজিটাল প্ল্যাটফর্মের মানদণ্ড অনুযায়ী।
•    ওয়েবসাইটের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করুন, যেমন সাইটের কার্যকারিতা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা মনিটরিং।
•    দলের সঙ্গে মিলিত হয়ে এমন ডিজিটাল কন্টেন্ট তৈরি করুন যা মৎস্যজীবি নারী ববহারকারীর সম্পৃক্ততা বৃদ্ধি করবে।
•    ওয়েবসাইট সমস্যা সমাধান এবং টেকনিক্যাল টিমের সাথে সহযোগিতা করে আপডেট বা সমাধান করা।
•    কন্টেন্ট পারফরম্যান্স, ব্যবহারকারীর সম্পৃক্ততা, এবং ওয়েবসাইটের ব্যবহারকারীর সম্পৃক্ততরার উপর নিয়মিত রিপোর্ট প্রদান করতে হবে।


যোগ্যতাঃ 
•    কন্টেন্ট ম্যানেজমেন্টে অভিজ্ঞতা এবং CMS (যেমন WordPress) সম্পর্কে পরিচিতি।
•    SEO নীতিমালা এবং ওয়েবসাইট অপটিমাইজেশন কৌশল সম্পর্কে গভীর ধারণা।
•    ওয়েবসাইটের রক্ষণাবেক্ষণ এবং সাইটের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা।
•    ইংরেজি/বাংলায় চমৎকার লেখন এবং মৌখিক যোগাযোগ দক্ষতা।
•    সৃষ্টিশীলতা ও বিস্তারিত কনটেন্ট-এর প্রতি মনোযোগ এবং উচ্চমানের কন্টেন্ট তৈরি করার জন্য আগ্রহ।
•    স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা এবং একাধিক কাজ পরিচালনা করার দক্ষতা।
•    HTML, CSS অথবা ওয়েবসাইট ব্যাকএন্ড পরিচালনার মৌলিক জ্ঞান থাকলে তা প্লাস হিসেবে গণ্য হবে।
•    কন্টেন্ট ক্রিয়েশন, ওয়েবসাইট ম্যানেজমেন্ট অথবা ডিজিটাল প্লাটফর্ম পরিচালনার পূর্ব অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে।
•    কমপক্ষে এইস.এস.সি পাশ বা সমমান ডিপ্লমা কমপ্লিট থাকতে হবে এবং টেকনিকাল বিষয়ে দক্ষ হতে হবে। 


সুবিধাসমূহ:
•    একটি উন্নত ডিজিটাল প্ল্যাটফর্ম পরিচালনায় হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করার সুযোগ।
•    কন্টেন্ট ক্রিয়েশন,  ওয়েবসাইট অপারেশন এর দক্ষতা উন্নত করার সুযোগ।
•    নমনীয় কাজের সময় এবং রিমোট কাজের সুযোগ।
•    একটি উদ্যমী এবং সৃজনশীল দলের সাথে কাজ করার সুযোগ।
•    সফলভাবে ভলান্টিয়ার টার্ম সম্পন্ন হলে রেফারেন্স লেটার এবং মূল্যবান অভিজ্ঞতা।


কিভাবে আবেদন করবেন:
আগ্রহী প্রার্থীরা তাদের সিভি ও সংক্ষিপ্ত কভার লেটার সহ  Report71.com
শ্রীনাথ চ্যাটার্জি লেন, বরিশাল-8200, এ ঠিকানায় পাঠাতে পারেন। 


বিঃদ্রঃ কন্টেন্ট ম্যানেজমেন্ট এবং ওয়েবসাইট অপারেশনের অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

আবেদনের শেষ তারিখঃ আগামী ২৬ জুন। (সকাল ৯.০০ থেকে বিকাল ৫.০০টা)



এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?