শিরোনামঃ

ভোলায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে নারী দিয়ে ফাঁসানো চেষ্টার প্রতিবাদে মানববন্ধন।



ভোলা প্রতিনিধি: ভোলার সদর উপজেলর রাজাপুরে  জমিজমা বিরোধকে কেন্দ্র করে এক নারীকে দিয়ে ফাঁসানো চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।  মঙ্গলবার বিকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর দাখিল মাদ্রাসার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ হয়৷  


 মানববন্ধনে ভুক্তভোগী রাজাপুর ইউনিয়নের মধ্য কন্দ্রকপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোহাম্মদ হাবিব বলেন,  খোরশেদ চোকদার পরিবারে সাথে জমিজমা বিরোধকে কেন্দ্র করে ভাড়াটিয়া এক নারী দিয়ে মিথ্যা ঘটনা রচনা করে সামাজিকভাবে হেয় ও বিপদে ফালানো চেষ্টা করেছে বিরোধী পক্ষ। তিনি আরো বলেন, ২৪ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে তাঁর বসতঘরের সামনে এক নারী ও কয়েকজন স্থানীয় মানুষ উপস্থিত হন। এ সময় ওই নারী তাঁর সঙ্গে তিন বছরের প্রেমের সম্পর্ক রয়েছে বলে দাবি করেন। পাশাপাশি তাঁকে ওই নারীর জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সিম কার্ড কিনে দেওয়া এবং টাকা দেওয়ার অভিযোগও তোলেন।


হাবিবের দাবি, উপস্থিত ব্যক্তিদের সামনে তাঁর সম্পর্কে এসব বক্তব্য দেওয়া হলেও অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। পরে ওই নারী প্রতিবেশী বাবুলের বাড়ির সামনেও একই ধরনের বক্তব্য দেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া ওই নারী  হাবিব ও বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় নিজের সম্মানহানি হয়েছে বলে দাবি করে ভবিষ্যতের নিরাপত্তা চেয়ে ভোলা সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন তিনি৷  


 মানববন্ধনে ৫নং ওয়ার্ড ইউপি সদস্য রমিজল হক জানান,আমাদের এলাকার সন্তান হিসেবে আমরা হাবিবুর রহমান রুবেল সম্পর্কে যে ধারণা রয়েছে সেই ধারণা থেকে ঘটনাটি নিয়ে জানার চেষ্টা করেছি। জানতে গিয়ে  ঘটনার রহস্য বেরিয়ে এসেছে। অভিযুক্ত ওই নারী মূলত তার ওয়ার্ডেরই পূর্বে বাসিন্দা ছিলেন। একাধিক বিয়ে ও স্বামী পরিত্যক্তা হয়ে ঢাকায় চলে যান প্রায় ৫/৬ বছর পূর্বে৷  ঢাকায় বিভিন্ন অপরাধ জগতে সম্পৃক্ত হয়ে পড়ার তথ্যও পান তিনি৷ তবে জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষরা ওই নারীকে ব্যবহার করে ফাঁসানোর চেষ্টা করেছেন দাবি তার৷ 


এবিষয়ে কন্দ্রকপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার এম ফারুকুর রহমান জানান, আমার মাদ্রাসারই ছাত্র ছিলেন হাবিবুর রহমান রুবেল৷ ছাত্র জীবন থেকে অধ্যবতি তার কোন খারাপ সংবাদ আমরা পাইনি৷ একটি বেসরকারি স্কুলের শিক্ষাকতা করে আসছেন তিনি৷ চলমান এই ঘটনাটি জমিজমা বিরোধকে কেন্দ্র করে সাজানো ও পরিকল্পিত বলে দাবিও তার৷  


মানববন্ধনে ভুক্তভোগী হাবিবুর রহমান রুবেলের পরিবার ও  স্থানীয়দের দাবি,

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?