- প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৬ ০৪:৩৪ পিএম
ভোট হচ্ছে জনগণের মৌলিক অধিকার-এস এম জিলানী
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের বিএনপি প্রার্থী এস এম জিলানী বলেছেন, ভোট হচ্ছে জনগণের একটি মৌলিক অধিকার। আপনাদেরকে ভোট কেন্দ্রে গিয়ে এই অধিকার প্রয়োগের জন্য আমি অনুরোধ জানাচ্ছি।আপনারা ভোট কেন্দ্রে না গেলে এই ভোট অন্য কেউ ছিনতাই করে নিবে। আর ভোট ছিনতাই করা ব্যক্তি নির্বাচিত হয়ে ওই পবিত্র সংসদে গিয়ে আপনাদের পক্ষে কথা বলতে পারবে না। তাই আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দিবেন।
মঙ্গলবার (০৬ জানুয়ারী) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলায় গণেশ পাগলের আশ্রমে বার্ষিক মহোৎসব ও মেলার আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাম্য,মানবিক,অসাম্প্রদায়িক দূর্নীতিমুক্ত রাষ্ট্র বিনির্মাণের যে ৩১ দফা প্রস্তাবণা প্রনয়ণ করেছেন সেটি বাস্তবায়িত হলে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ।
এ সময় গণেশ পাগল আশ্রমের সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাস,প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস,উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া,সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদারসহ দলীয় নেতা-কর্মীরা তার সাথে ছিলেন।
এ দিকে প্রতি বছরের মতো এ বছরও আশ্রম প্রাঙ্গণে মঙ্গলবার সকাল থেকে দুই দিনব্যাপী মহোৎসব ও মেলা শুরু হয়েছে। এখানে গোপালগঞ্জ ছাড়াও বরিশাল, মাদারীপুর, বাগেরহাট, পিরোজপুরসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার গণেশ পাগল-ভক্তরা এ বার্ষিক মহোৎসব ও মেলায় অংশগ্রহণ করেন।তারা ঢাক-ঢোল-কাঁসি বাজিয়ে এ বার্ষিক মহোৎসবে অংশগ্রহণ করে পাগলের প্রসাদ গ্রহণ করেন।
এদিকে, গোপালগহ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামের শ্রী শ্রী হরিচাঁদের মন্দির পরিদর্শন করেছে তিনি। এসময় ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের বিএনপি প্রার্থী এস এম জিলানী। #
এই বিভাগের আরো খবর
-
: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে নয়াদিল্লি। তিনি...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পৌরশহর মানেই উন্নত সড়ক, কার্যকর ড্রেনেজ, বিশুদ্ধ পানির নিশ্চয়তা, পরিচ্ছন্ন পরিবেশ ও নিরাপদ নাগরিক জীবন। কিন্তু...
-
ভোলা প্রতিনিধি ॥ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা এলাকায় এক মাদ্রাসা শিক্ষার্থীর ওপর হামলা, মাদ্রাসায় ভাংচুর গুরুতর জখমের ঘটনায় অভিযুক্তদের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!