- প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫ ০৭:৩৭ পিএম
ভোলায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত।
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগণের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা- ২০২৫ এর ক্যাম্প প্রশিক্ষণ ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোম ও মঙ্গলবার ভোলা জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগনের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা- ২০২৫ এর কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র), কনস্টেবল হতে এটিএসআই, এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতির লক্ষ্যে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে ক্যাম্প প্রশিক্ষণ ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষা পর্যবেক্ষণ ও মনিটরিং করেন বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
এসময় উপস্থিত ছিলেন উক্ত বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এর পরীক্ষা কমিটির সম্মানিত সদস্য এস এম. বায়জীদ ইবনে আকবর, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল,ঝালকাঠি,তারেক আমান বান্না, সহকারী পুলিশ সুপার, মুলাদি সার্কেল, বরিশাল, আরআই, পুলিশ লাইন্স, ভোলাসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ও বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!