- প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ০৬:০১ পিএম
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ সেকেন্ডের’ ঝটিকা মিছিল
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কিছু নেতা-কর্মী।
২১ ডিসেম্বর রবিবার বোরহানউদ্দিনে এই মিছিল করেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফের ফেসবুক আইডিতে ৪৫ সেকেন্ডের মিছিলের একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি ব্যানার নিয়ে মিছিলটিতে অংশগ্রহণ করতে দেখা যায়।
ব্যানারটির নিচে লেখা—ব্যানারের লেখা ছিল শেখ হাসিনা ছাড়া'নির্বাচন হবে না,বাংলার জনগণ মানে না" মিছিলে শেখ হাসিনার নাম নিয়ে বিভিন্ন স্লোগান দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এই বিষয়ে জানতে চাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফ বলেন,আজকে বোরহানউদ্দিনে আমার নির্দেশে আমার নেতাকমীরা মিছিল করেছে,ভবিষ্যতও করব,অবৈধ নির্বাচনের বিরুদ্ধে আমরা।
ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন,আমরা নিষিদ্ধ সংগঠন না,সেটা আপনি ভালোভাবে জানেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র অঙ্গ সংগঠন উপজেলা যুবদলের সদস্য সচিব জসিম উদ্দিন খান বলেন,ছাত্রলীগ গুপ্ত সংগঠন,এরা ওত পেতে আছে,নির্বাচন বানচাল করার জন্য,তাদেরকে ছাড় দেওয়া হবে না,মিছিল হয়েছে কিনা আমি জানিনা,যদি হয়ে থাকে এক মিনিটের জন্য তাদেরকে ছাড় দেওয়া হবে না।
এদিকে ফেসবুকে পোস্ট ভাইরাল হওয়ার পরপরই বাংলাদেশ নৌবাহিনী,ভোলা জেলা র্র্যাব, ভোলা জেলা পুলিশের বিভিন্ন টিম বিষয়টি উদঘাটনের চেষ্টা করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
এ বিষয়ে বোরহান উদ্দিন থানার (তদন্ত) রিপন কুমার বলেন,বিষয়টি আমি অবগত নয়,খতিয়ে দেখছি,প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
কামরুল সিকদার ভোলা প্রতিনিধি॥ ২০২৫’-২৬ অর্থ বছরের উন্নয়ন প্রকল্পের আওতায় ভোলার চরফ্যাশন উপজেলায় খাল পুনঃখনন কাজে সাশ্রয় হওয়া ১ কোটি ২...
-
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপা পৌরসভার সদর রোড এলাকায় এক মুদি দোকানির ওপর হামলা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মামুন দফাদার (৩৮)-কে গ্রেফতার করা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!