- প্রকাশিত: ১৭ জুন ২০২৬ ১২:৩৯ পিএম
ভোলায় ইন্টারনেটে মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ভোলা প্রতিনিধি।
ডিজিটাল যুগে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে গণতন্ত্রকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দ্বীপ জেলা ভোলায় অনুষ্ঠিত হয়েছে “ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি” প্রজেক্টের আওতায় দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) ভোলা শহরের জিজেইউএস এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় এই কর্মশালা।
মানুষের জন্য ফাউন্ডেশনের ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ সহযোগিতায় ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, আভাস-এর স্বাধীনতা প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় ভোলার ৩০ জন ইয়ুথ, গনমাধ্যমকর্মী,কনন্টেন্ট ক্রিয়েটর ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এতে অংশ নেন।
অংশগ্রহণকারীরা ডিজিটাল গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং অনলাইন নিরাপত্তা বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। পাশাপাশি বিষয়ভিত্তিক আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন তারা।
আয়োজনে অংশগ্রহণকারীদের মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা, ভুয়া তথ্য শনাক্তকরণ, ফ্যাক্ট-চেকিং কৌশল, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার, ডিজিটাল নিরাপত্তা, ডিজিটাল লিটারেসি, ডিজিটাল রাইটস এবং প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক অনলাইন সহিংসতা প্রতিরোধ বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
এছাড়া ডিজিটাল মাধ্যমে দায়িত্বশীল আচরণ এবং তথ্য যাচাইয়ের ব্যবহারিক বিভিন্ন কৌশল সম্পর্কেও দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে ডিজিটাল মাধ্যম মানুষের মতপ্রকাশের পরিসরকে ব্যাপকভাবে সম্প্রসারিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এখন মতামত প্রকাশ, তথ্য আদান-প্রদান এবং জনমত গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে। তবে এই সুযোগের পাশাপাশি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার, অনলাইন হয়রানি, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং সাইবার নিরাপত্তাজনিত নানা ঝুঁকিও তৈরি হয়েছে।
বক্তারা আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার হলেও তা দায়িত্বশীলভাবে চর্চা করা প্রয়োজন। ডিজিটাল প্ল্যাটফর্মে মত প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, অন্যের অধিকার ও মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অনলাইন হয়রানি ও প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে ব্যক্তি ও সমাজ পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন আবাস এর স্বাধীনতা প্রকল্পের ফোকাল পারসন প্রদীপ দাস। কর্মশালার পরিচালনা করেন স্বাধীনতা প্রকল্পের জেলা সমন্বয়কারী সদস্য
শাহিদ হোসেন ও শাহাজাদী তনু।
ডিজিটাল নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও আরো অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট)...
-
একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!