- প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ ০২:২৮ পিএম
ভোলার বোরহানউদ্দিনে প্রেম করে বিয়ে, স্ত্রীকে আটকে রাখার অভিযোগ স্বামীর
ভোলা।।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় প্রেম করে আইনগত প্রক্রিয়ায় বিয়ে করেছিলেন মো: শামীম ও ইশরাত জাহান চাঁদনি নামের এক যুগল। উভয়ই প্রাপ্তবয়স্ক এবং নিজেদের পছন্দে আদালতের মাধ্যমে বৈধভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলে দাবি করেছেন শামীম।বিয়ের পর কয়েকদিন তারা শান্তিপূর্ণভাবে সংসার করলেও হঠাৎ করে নতুন মোড় নেয় তাদের জীবনে।
তারা বোরহানউদ্দিন উপজেলা কাচিয়া ইউনিয়নের ফুল কাচিয়া গ্রামের শহীদ মিয়ার ছেলে শাশীম একই গ্রামের ব্যবসায়ী আবুল কালাম এর মেয়ে ইশরাত জাহান চাঁদনির। বৃহস্পতিবার (১৭ জুলাই) শামীম অভিযোগ করেন, ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা বলে তার স্ত্রী ইশরাত জাহান চাঁদনিকে নিজের বাড়িতে নিয়ে যায় চাঁদনির পরিবার। কিন্তু এরপর থেকেই চাঁদনির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় তার পরিবার।
শামীমের দাবি, চাঁদনিকে জোরপূর্বক আটক রেখে অন্যত্র বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে এবং তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। তিনি জানান, স্ত্রীকে ফিরে পেতে বিভিন্নভাবে চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবে চাঁদনির সঙ্গে কথা বলার সুযোগও পাচ্ছেন না।
এ বিষয়ে চাঁদনির বাড়িতে গিয়েও তার পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে, শামীম প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমি আমার বিবাহিত স্ত্রীকে ফিরে পেতে চাই। আইনি ও ধর্মীয়ভাবে সে আমার স্ত্রী। তাকে জোর করে আটকে রাখা এবং অন্যত্র বিয়ের চেষ্টা মানবাধিকার লঙ্ঘনের শামিল।”
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছে সচেতন মহল।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!