- প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫ ১১:২২ পিএম
ভিপি নুরের আসন দুদিন আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন মামুন, আজ বহিষ্কার করল বিএনপি
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে বহিষ্কার করা হয়েছে। তবে হাসান মামুন জানান, বহিষ্কারের দুদিন আগেই গত ২৮ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর পদত্যাগ জমা দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে হাসান মামুনকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, আসনটিতে নুরুল হক নুরের সাথে সমঝোতা করায় নিজস্ব প্রার্থী দেয়নি বিএনপি। কিন্তু সেই সিদ্ধান্ত উপেক্ষা করে তৃণমূল নেতাকর্মীদের দাবির মুখে সোমবার মনোনয়ন জমা দিয়েছেন হাসান মামুন। এ বিষয়ে হাসান মামুন জানান, বিএনপির সিদ্ধান্ত পুর্ব নির্ধারিত, আমি গত ২৮ ডিসেম্বর পদত্যাগপত্র জমা দিয়েছি।নেতাকর্মীদেরকে সর্বোচ্চ ধৈর্য ধারণ ও ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানাচ্ছি। জানা গেছে, এই আসনে যুগপৎ শরীক হিসেবে বিএনপির সমর্থন পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!