- প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫ ০৬:৪৭ পিএম
টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ থেকে একযোগে ৫ নেতার পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় পদ পদবী থেকে পদত্যাগ করেছেন ৫ আওয়ামী লীগ নেতা।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা এ ঘোষণা দেন।
পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন-টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ইমদাদুল হক দুলু, পাটগাতি ইউনিয়ন শাখার ৫ নং ওয়ার্ডে সভাপতি মাহামুদুল হক বিশ্বাস, সহসভাপতি মোঃ রুঙ্গু খান, সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু ও গোপালপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সভাপতি রঞ্জন বিশ্বাস।
টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পদত্যাগকৃত নেতারা বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধা রেখে আজ থেকে আমরা সবাই একযোগে আওয়ামী লীগের সব পদ-পদবি ও কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলাম। এখন থেকে আওয়ামী লীগের কোনো পদ ও কার্যক্রমের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ততা থাকব না। #
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!