- প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫ ০৭:৩৮ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : গোপালগঞ্জের তিনটি আসনে ৩৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জামাদানের শেষ দিনে গোপালগঞ্জের তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টিসহ স্বতন্ত্র প্রার্থীরা। শেষ দিনে মোট ৩৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
আজ সোমবার (২৯ ডিনেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতস্ত্র প্রার্থীরা। এর আগে গোপালগঞ্জের তিনটি আসন থেকে মোট ৪৩জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
গোপালগঞ্জ-০১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন-বিএনপির মো: সেলিমুজ্জামান মোল্যা, জামায়াতে ইসলামীর মাহাম্মদ আব্দুল হামিদ মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের মো: কাবির মিয়া, জনতার দলের মো: জাকির হোসেন, কমিউনিষ্ট পার্টির নীরোদ বরণ মজুমদার, বাংলাদেশ খেলাফত মজলিসের ইমরান হোসেন আফসারী, এবি পার্টির প্রিন্স আল আমিন, স্বতন্ত্র প্রার্থী এম আনিসুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সুলতান জামান খান, স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুল, স্বতন্ত্র প্রার্থী কাইউম আলী খান ও স্বতন্ত্র প্রার্থী নাজমুল আলম।
গোপালগঞ্জ-০২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন-বিএনপি প্রার্থী ডা: কে এম বাবর, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা তসলিম হুসাইন শিকদার, জাকের পার্টির এ্যাভোকেট মাহমুদ হাসান, জামায়াতে ইসলামীর মো: আজমল হোসাইন সরদার, গণফোরামের শাহ মফিজ, বাংলাদেশ খেলাফত মজলিসের শুয়াইব ইব্রাহিম, গণঅধিকার পরিষদের দ্বীন মোহাম্মদ, স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া, স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জু, স্বতন্ত্র প্রার্থী শিপন ভূইয়া, স্বতন্ত্র প্রার্থী রনি মোল্যা, স্বতন্ত্র প্রার্থী মো: সিরাজুল ইসলাম সিরাজ, স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস ও স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান।
গোপালগঞ্জ-০৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন-বিএনপির এস এম জিলানী, জামায়াতে ইসলামীর এস এম রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: মারুফ শেখ, এনপিপির শেখ সালাউদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস আব্দুল আজিজ, এসিপির মো: আরিফুল দাড়িয়া, গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস, খেলাফত মজলিসের আলী আহমেদ, গণঅধিকার পরিষদের আবুল বসার দাড়িয়া, স্বতন্ত্র প্রার্থী মো: হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী এ্যাভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক ও স্বতন্ত্র প্রার্থী রওশন আরা। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!