- প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬ ০৮:৩২ এএম
টিফিনের রুটিতে ব্লেড! চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সরকারি টিফিনের রুটির মধ্যে ধারালো ব্লেড পাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম বৃহস্পতিবার স্কুল পরিদর্শনের পর বৃহস্পতিবার বিকেলে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটিতে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখকে আহবায়ক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম মৃধাকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সৌভিক সরকার এবং সেনেটারী ইন্সপেক্টর শংকর কুমার দাস।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম শ্রেণির ছাত্রী আলমতাজ টিফিনের রুটি খাওয়ার সময় রুটি ছিঁড়ে তার ভেতরে একটি ব্লেড দেখতে পায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে শ্রেনী শিক্ষক সারমিন জাহানকে জানায় ওই ছাত্রী। রুটিটি খাওয়ার আগেই ব্লেডটি দেখতে পাওয়ায় শিক্ষার্থীর কোনো শারীরিক ক্ষতি হয়নি। শিক্ষার্থী আলমতাজের সঙ্গে কথা বলে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। ওই স্কুলের সিনিয়র শিক্ষিকা সায়ফুন নাহার তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়।
রুটির মধ্যে ব্লেডের বিষয়ে রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রকল্প পরিচালক শাহ আলম খান জানান, কোকাকোলা ম্যানুফ্যাকচারিং নামের একটি কোম্পানি থেকে স্কুলগুলোতে রুটি সরবরাহ করা হয়। কোম্পানি ফুল অটোমেটিক ভাবে রুটি মেনুফ্যাকচারিং করে। সেখানে যদি কোন মেটাল যায় তা মিক্সিংয়ে ক্রাশ হয়ে যাওয়ার কথা। সেখানে এতো বড় একটা আস্ত ব্লেড থাকার কথা নয়। তারপরও যদি রুটির মধ্যে কোন মেটাল পাওয়া যায় সেটা ওই কোম্পানির মেটাল ডিরেক্টর ভালো বলতে পারবেন।
এব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম জানিয়েছেন, বিষয়টি জানতে পেরে স্কুল পরিদর্শনের পাশাপাশি ব্লেড পাওয়া রুটি নিয়ে আসা হয়েছে। এবিষয়ে উপজেলা চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এই বিভাগের আরো খবর
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের বাজারে যত্রতত্র গড়ে ওঠা ময়লার স্তূপ পরিষ্কারে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি। পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসা সরঞ্জামের সংকট, জরাজীর্ণ অবকাঠামো, কক্ষ ও জনবলের সীমাবদ্ধতা...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:সারাদেশে ৪১ লাখ ফ্যামিলি কার্ড আগামী ৩ মাসে সারাদেশে যথাযথ পরিবারের মাঝে বিতরণ নিশ্চিত করণে ধারণা প্রদান করেন নৌপরিবহন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!