- প্রকাশিত: ৭ জুলাই ২০২৬ ০৫:৫৯ পিএম
তীর সয়াবিন ২লিটার মূূল্যের চেয়ে ২২টাকা বেশি বিক্রির অভিযোগ
ভোলার চরফ্যাশন
কামরুল সিকদার ভোলা-জেলা প্রতিনিধি॥
তীর সয়াবিন তেলের সংকট দেখিয়ে ২লিটার বোতলের গায়ের মূল্যের চেয়ে ২০/২২টাকা বেশি দামে বিক্রি করছে ভোলার চরফ্যাশন খুচরা মুদি দোকানিরা। ২লিটার সয়াবিন তেলের গায়ের মূল্য ৩শ’ ৯৮টাকা হলেও খুচরা দোকানিরা নিচ্ছে ৪শ’ ২০টাকা। বোতলের গায়ের চেয়ে অতিরিক্ত মূল্যে হাতিয়ে নেওয়া তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। ক্রেতারা বলেন, তেল কেনাকাটা নিয়ে দোকানিদের সাথে রীতিমত দরকষাকষি এবং বিভেদ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে চরফ্যাশন পূর্ববাজার মুদি ব্যবসায়ীরা বলছেন তেলের সংকট সহ নানা অযুহতে তারা গায়ের মূল্যের চেয়ে বেশি বিক্রি না করলে তাদের লোকসানে পরতে হয়। অন্যদিকে নাম প্রকাশে অনিশ্চুক সয়াবিন তেলসহ অন্যান্য ডিলারা বলছেন, আমরা বোতলের গায়ের মূল্যের চেয়ে কমদামে সোয়াবিন তেল খুচরা দোকানিদের কাছে বিক্রি করি,দোকানিরা কেন মূল্যের চেয়ে বেশিদামে বিক্রি করে সেটা আমাদের দেখার বিষয় নয়, সেটা দেখার জন্য বাজার মনিটোরিং লোক আছে।
ক্রেতা কামরুল সিকদার জানান,আমি বুধবার জনতা রোর্ড পূর্বমাথা জনৈক স্টোর থেকে ২লিটারের একটি তীর সয়াবিন তেল ৪শ’ ২০টাকা দিয়ে কিনি। আমি বাড়িতে এসে দেখি বোতালের গায়ে মূল্য আছে ৩শ’ ৯৮টাকা। খতিয়ে দেখলাম প্রতি লিটারে মূল্যের চেয়ে ১১টাকা করে বেশি নিচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!