- প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫ ০৫:৪৭ পিএম
তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বরিশালে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে
।
আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকালে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই র্যালি বের করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বরিশাল মহানগর। র্যালিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরাও অংশ নেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক হাতে নিয়ে স্লোগান দেন। ব্যানারে তারেক রহমানের ছবি ও দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে আনন্দ র্যালি পালিত হয়।
নেতারা বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।
র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!