- প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬ ০৩:৫৫ পিএম
টানা তিন বিসিএসে পরীক্ষার্থীদের বাসের ব্যবস্থা করল যবিপ্রবির এন্টি ড্রাগ সোসাইটি
/
টানা তিন বিসিএসে পরীক্ষার্থীদের পাশে যবিপ্রবির এন্টি ড্রাগ সোসাইটি
যবিপ্রবি প্রতিনিধি:
৫০তম বিসিএস পরীক্ষাসহ ৪৭তম ও ৪৯তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে পরপর তিনবার পরিবহন সুবিধার ব্যবস্থা করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন এন্টি ড্রাগ সোসাইটি (এডিএস)।
শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত ৫০তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে যবিপ্রবির প্রায় ১৭০ জন বিসিএস পরীক্ষার্থীকে নিয়ে তিনটি বাস খুলনার নির্ধারিত পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে স্বেচ্ছাসেবী ব্যবস্থাপনায় এ পরিবহন সেবা পরিচালনা করা হয়। বাস যাতায়াতের জন্য নির্ধারিত একটি ন্যূনতম ফি গ্রহণ করে এডিএস।
৫০তম বিসিএস পরীক্ষার্থী ও যবিপ্রবি শিক্ষার্থী মোছাঃ শান্তা বলেন, “দূরের কেন্দ্রে পরীক্ষা দিতে গেলে যাতায়াত নিয়ে সবসময়ই এক ধরনের দুশ্চিন্তা কাজ করে। এন্টি ড্রাগ সোসাইটির এই বাস সুবিধার কারণে আমরা অনেকটাই নিশ্চিন্তভাবে পরীক্ষায় অংশ নিতে পেরেছি। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য তাদের দায়িত্বশীল ব্যবস্থাপনা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এমন শিক্ষার্থী-বান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”
এন্টি ড্রাগ সোসাইটির সভাপতি মো. সুমন আলী বলেন, “এই উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক স্বস্তি নিশ্চিত করা। নারী শিক্ষার্থীরা যেন কোনো ধরনের ভয়, দুশ্চিন্তা বা মানসিক চাপ ছাড়াই পরীক্ষায় অংশ নিতে পারে—সে লক্ষ্যেই আমাদের এই আয়োজন। পরীক্ষার্থীদের নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া এবং পরীক্ষা শেষে নিরাপদে পুনরায় বাসযোগে বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনার মধ্য দিয়েই এই উদ্যোগের সফলতা নিশ্চিত হয়েছে।”
তিনি আরও জানান, শিক্ষার্থীদের সহযোগিতার উদ্দেশ্যেই এ কার্যক্রম পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। পাশাপাশি, ক্যাম্পাসকে সম্পূর্ণ মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে এডিএস সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।
এ উদ্যোগ বাস্তবায়নে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন—
গণিত বিভাগের শিক্ষার্থী মো. সুমন আলী, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. সাগর হোসেন, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের মো. সাজ্জাদ হোসেন ও হাবিব আহমেদ শান, গণিত বিভাগের মো. বিপুল মিয়া এবং মার্কেটিং বিভাগের মাহমুদ ফয়সাল।
এই বিভাগের আরো খবর
-
স্টাফ রিপোর্টার:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের বরিশাল সফর উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারী পাতারহাট আর.সি কলেজ মাঠ পরিদর্শন করছেন...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ইট বোঝাই ট্রলির সাথে ধাক্কা লেগে লব বাড়ৈ (২০) নামে এক মোটর সাইকেল...
-
বরিশালে বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ ও গণসাক্ষরতা অভিযান এর উদ্যোগে আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২৬ উপলক্ষে যুবশক্তির অংশ গ্রহনঃ শিক্ষার উন্নয়ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!