- প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৪ পিএম
বরিশালে আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে বই পড়া প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
বরিশালে বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ ও গণসাক্ষরতা অভিযান এর উদ্যোগে আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২৬ উপলক্ষে যুবশক্তির অংশ গ্রহনঃ শিক্ষার উন্নয়ন শীর্ষক প্রতিপাদ্য বিষয় নিয়ে বই পড়া প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারী) সকাল ১০ টায বরিশাল নগরীর সি এন্ড বি রোডস্থ সেইন্ট বাংলাদেশ এর প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মোশাররফ।
বিশেষ অতিথি ছিলেন, অবসরপ্রাপ্ত বরিশাল জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, অবসরপ্রাপ্ত বরিশাল সদর উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল।
সভায় সভাপতিত্ব করেন,লাল সবুজ সোসাইটির নির্বাহী সদস্য ফারজানা ইমা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মোশাররফ বলেন, বই পড়া জ্ঞানার্জন, মানসিক প্রশান্তি এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধির এক চমৎকার উপায়। নিয়মিত বই পড়লে শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়, চিন্তাশক্তি ও একাগ্রতা বাড়ে এবং স্ট্রেস বা মানসিক চাপ অনেকাংশে কমে। এটি স্মৃতিশক্তি উন্নত করে এবং নতুন বিষয় শেখার মাধ্যমে আত্মউন্নয়নে সহায়তা করে। এখানে যারা উপস্থিত আছে এদের মধ্যে অধিকাংশই নারী শিক্ষার্থী।সুতরাং আমি নারীদের উদ্দেশ্য বলবো
একজন মায়ের কথা যত সুন্দর হবে তার বাচ্চার কথা ও আচরন দুটোই সুন্দর হবে।
যে কোন ক্ষেত্রে একজন মানুষের প্রকাশ তাকে অনেক দুর এগিয়ে নিয়ে যায়।সেই অর্থে আজকের এ অনুষ্ঠান টি সময়োপযোগী একটি অনুষ্ঠান। এর মাধ্যমে আমরা নিজেকে তৈরী করতে পারবো ও নিজেকে উপস্থাপন করতে পারবো।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির।
এছাড়াও সভায় আরো বক্তব্য রাখেন, সেইন্ট বাংলাদেশ এর উপ-পরিচালক আহসান মুরাদ চৌধুরী,সেইন্ট বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার মিয়া মজিবুর রহমান, আলহাজ্ব দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, শায়েস্তাবাদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, বইপড়া প্রতিযোগীতায় বরিশালের ৫ টি বিদ্যালয়ের মোট ১৯ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।পরে সভাশেষে অতিথি বৃন্দ প্রতিযোগীতায় অংশ গ্রহন কারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!