- প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৬ পিএম
গণভোটের প্রচারণায় যবিপ্রবিতে আলী রীয়াজ থাকবেন ১১ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি
যবিপ্রবি প্রতিনিধি:
গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ‘গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। এছাড়া যবিপ্রবিসহ দেশের মোট ১১টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করবেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক মো. গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়কের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্ত অনুযায়ী এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন। পাশাপাশি যবিপ্রবির ভাইস চ্যান্সেলর (ভিসি), ট্রেজারার, রেজিস্ট্রার ও ডিনগণ উপস্থিত থাকবেন। এছাড়াও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিক্ষার্থীদের অভিভাবক এবং আহত শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ জন করে প্রতিনিধি সভায় অংশগ্রহণ করবেন।
ইউজিসির বিজ্ঞপ্তির অনুলিপি ও বিতরণ তালিকা অনুযায়ী, মোট ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে,
খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়।
এ বিষয়ে জানতে চাইলে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, গণভোট সংক্রান্ত এই মতবিনিময় সভাটি মূলত সরকারের একটি জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রম। এটি ইউজিসির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়কে ভেন্যু হিসেবে নির্বাচন করা হয়েছে। এখানে সরকার, ইউজিসি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং সার্বিক তত্ত্বাবধানের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
বঙ্গোপসাগরের কূল ঘেঁষে পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইজ এলাকা। মঙ্গলবার বিকেলের ম্লান আলোয় বাঁশ আর জালে বোনা এক বিশাল কাঠামো সাগর...
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!