- প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪১ পিএম
গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ইট বোঝাই ট্রলির সাথে ধাক্কা, নিহত ১, আহত ২
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ইট বোঝাই ট্রলির সাথে ধাক্কা লেগে লব বাড়ৈ (২০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর দুই আরোহী।
আজ রবিবার (০১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চামটা চরপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোল্লা আফজাল হোসেন দূর্ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মোটর সাইকেল আরোহী লব বাড়ৈ মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামের আশুতোষ বাড়ৈর ছেলে।
পরিদর্শক মোল্লা আফজাল হোসেন জানান, একটি মোটর সাইকেলে করে তিনজন জলিরপাড়ের দিকে যাচ্ছিল। এসময় মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে ফেললে সড়কের পাশে দাঁড়িয়ে ইট ভর্তি একটি ট্রলির পিছনে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই লব বাড়ৈ নিহত হন। এসময় অপর দুই মোটর সাইকেল আরোহী আহত হন।
তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে। আহত দুইজনকে মাদারীপরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!