- প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৬:০৪ পিএম
বরগুনায় নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো মাস ব্যাপী শরৎ উৎসব
বরগুনা জেলা প্রতিনিধিঃ
বিশ্ব পর্যটন দিবসে নানা আয়োজনের মধ্য দিয়ে বরগুনায় উদ্বোধন করা হয়েছে মাসব্যাপী শরৎ উৎসব। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সুরঞ্জনা ইকো টুরিজম এন্ড রিসোর্টে চতুর্থবারের মত আয়োজিত এ শরৎ উৎসবের উদ্বোধন করেন বরগুনা জেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা। এসময় জেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিনসহ স্থানীয় পর্যটন উদ্যোক্তা এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুথিপাঠ, শরতের গান, নাচ, কবিতা আবৃত্তি সহ নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিবছর এই সময়ে জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সহযোগিতায় নিয়মিত এ আয়োজন করে আসছে সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্ট। মাস ব্যাপী এ আয়োজনে আরও থাকছে ইলিশ উৎসব, পিঠা উৎসব, ঘুড়ি উৎসব, জোছনা উৎসব এবং ফানুস উৎসবসহ বর্ণিল আয়োজন।
জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি অ্যাড. সোহেল হাফিজ বলেন, একদিকে সুন্দরবন আরেক দিকে কুয়াকাটা, দখিনে সীমাহীন বঙ্গোপসাগর। মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ছোট ছোট স্নিগ্ধ দ্বীপবন। বরগুনা জেলার এসব প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্বব্যপী ছড়িয়ে দিতে মাস ব্যাপী এই শরৎ উৎসবের আয়োজন করা হয়েছে।
এর আগে বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্নাঢ্য রেলির আয়োজন করা হয়। রেলি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে বরগুনা জেলার পর্যটন শিল্পের সমস্যাও সম্ভাবনা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় পর্যটন উদ্যোক্তা এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণের বিশিষ্টজন।
সেমিনারে জেলার পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক একটি ভিডিওচিত্র উপস্থাপন করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি ও জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি অ্যাড. সোহেল হাফিজ।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসককের কার্যালয়ের সামনের বটমূলে হস্তশিল্প ও পর্যটন শিল্পের নানা অনুসঙ্গ প্রদর্শনী করে জলতরণী নামের একটি স্থানীয় ট্যুর অপারেটর সংগঠন।
এই বিভাগের আরো খবর
-
স্টাফ রিপোর্টার:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের বরিশাল সফর উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারী পাতারহাট আর.সি কলেজ মাঠ পরিদর্শন করছেন...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ইট বোঝাই ট্রলির সাথে ধাক্কা লেগে লব বাড়ৈ (২০) নামে এক মোটর সাইকেল...
-
বরিশালে বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ ও গণসাক্ষরতা অভিযান এর উদ্যোগে আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২৬ উপলক্ষে যুবশক্তির অংশ গ্রহনঃ শিক্ষার উন্নয়ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!