- প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৮ এএম
মেহেন্দিগঞ্জে জামায়াত আমিরের সমাবেশস্থলের মাঠ পরিদর্শনে নেতৃবৃন্দ
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের বরিশাল সফর উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারী পাতারহাট আর.সি কলেজ মাঠ পরিদর্শন করছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলালের নেতৃত্বে জেলা ও মহানগর নেতৃবৃন্দ। ১ ফেব্রুয়ারী রবিবার সকালে সমাবেশের নির্ধারিত মাঠ পরিদর্শন করেন তারা।
এসম উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির এবং জামায়াত মনোনীত বরিশাল-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবদুল জব্বার, ইসলামি ছাত্রশিবির বরিশাল মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য নেয়ামুল হাসান নাঈম, জামায়াত মনোনীত মেহেন্দিগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী সগীর বিন সাঈদ, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন।
এসময় নেতৃবৃন্দ বলেন, আগামী ৬ তারিখ পাতারহাট আর সি কলেজ মাঠে জনসমুদ্র হবে। আমীরে জামায়াত অবহেলিত মেহেন্দিগঞ্জ হিজলা বাসীর কথা শুনবে এবং নদীভাঙ্গন প্রবন এই দুখী মানুষদেরকে সমস্যা সমাধানে নির্দেশনা প্রদান করবেন। উল্লেখ, আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগামী ৬ ফেব্রুয়ারী শুক্রবার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সফর করবেন এবং পাতারহাট আর সি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশে বক্তব্য দিবেন।
এই বিভাগের আরো খবর
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মামুন দফাদার (৩৮)-কে গ্রেফতার করা...
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!