- প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬ ০৪:২৪ পিএম
স্বেচ্ছাসেবক দলের নেতা মেসাব্বিরকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।
আজ শনিবার (১০ জানুয়ারী) দুপুরে গোপালগঞ্জ নতুন বাজারের জেলা বিএনপির কায্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরার সভাপতিত্ব অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সদস্য আজিজুর রহমান বেনো সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ফজলুল করির দারা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান, যুগ্ম আহবায়ক সুজন সিকদার, মো : জোবায়ের শেখ, কায়েস আহম্মেদ, মো: হাসিবুর রহমান, পৌর বিএনপির সহসভাপতি রনি শেখ, জেলা শ্রমিক দলের সদস্য সচিব মো : আব্দুল্লাহ, সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব রিপন মোল্যা, স্বেচ্ছাসেবক দল নেতা মো: কাবিল মোল্যা বক্তব্য রাখেন।
সমাবেশ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে যারা গুলি করে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!