- প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫ ০৭:১০ পিএম
সভাপতি ডা. ইকবাল, সেক্রেটারি মোয়াজ্জেম ‘বাকেরগঞ্জ উন্নয়ন ফোরাম’র নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালের বসবাসরত বাকেরগঞ্জবাসীদের প্রাণের সংগঠন ‘বাকেরগঞ্জ উন্নয়ন ফোরাম’। এই ফোরামের কাজকে আরো বেগবান করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৬ নভেম্বর বুধবার বরিশালের লাইনরোড সেঞ্চুরী কমিউনিটি সেন্টারে বরিশালে বসবাসরত বাকেরগঞ্জবাসীদের নিয়ে প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। এসময় নতুন করে আবার কমিটি গঠন করা হয়।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক (অব:) ডা: এস.এম ইকবালুর রহমান সেলিমকে সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন হাওলাদারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
এছাড়া সহ সভাপতি ড. এস.এম মাহফুজুর রহমান, মাওঃ শাহাদাত হোসেন, মোঃ শামিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ অলিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ ফরিদুল ইসলাম, অর্থ সম্পাদক মাওঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান, অফিস ও দপ্তর সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর কবির, প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ মামুন-অর-রশিদ, সহ প্রচার ও মিডিয়া সম্পাদক সাইয়েদ আহম্মেদ, সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক সুলতানুল আরেফীন, নির্বাহী সদস্য ইঞ্জিঃ বাইজীদুল ইসলাম, মোঃ মজিবুর রহমান, মোঃ আনিছুর রহমান ফারুক এর নাম উল্লেখ করে ১৭ সদস্যের একটি নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অধ্যাপক মনিরুল ইসলাম মিয়া। প্রীতি সমাবেশে বরিশালে বসবাসরত বাকেরগঞ্জের ২শ বেশির সদস্য উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সংঘটিত সড়ক দূর্ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরন করা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। বাংলাদেশের খ্যাতিমান কবি, গবেষক, বহু ভাষাবিদ, অনুবাদক, গীতিকার ও দৈনিক ডেসটিনি'র ভারপ্রাপ্ত সম্পাদক ও কবি মাহমুদুল হাসান...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত: ১৫জন আহত হয়েছেন। মারাত্মত আহতদের কাশিয়ানী উপজেলা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!