শিরোনামঃ

সরকারি খাল খননের ভেকুর আঘাতে শুশিল বেপারী  স্বপ্ন ভাঙার অভিযোগ


সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি 

 পটুয়াখালীর গলাচিপা উপজেলার  রতনদী-তালতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দেওয়ান বাজার এলাকায় সরকারি খাল খননের কাজে ব্যবহৃত ভেকুর কারণে কৃষক সুশীল ব্যাপারীর পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে।


এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন তিনি। একসময়ের সবুজে ঘেরা পানের বরজ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।


ঘটনার খবর পেয়ে শনিবার ক্ষতিগ্রস্ত পানের বরজ সরেজমিনে পরিদর্শন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ৫ নম্বর রতনদী-তালতলী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু বকর এবং গণঅধিকার পরিষদের ৫ নম্বর রতনদী-তালতলী ইউনিয়ন শাখার সভাপতি দুলাল মাস্টার।


পরিদর্শন শেষে তারা বলেন, একজন কৃষকের বহু বছরের শ্রম ও জীবিকার অবলম্বন এভাবে নষ্ট হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক।


ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে তারা দ্রুত সুষ্ঠু তদন্ত, প্রকৃত দায়ীদের চিহ্নিত করে ন্যায়বিচার নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত কৃষককে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।


এ বিষয়ে গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন নবী বলেন, “আমার খাল খননের প্রকল্পের কাজ প্রায় ছয় মাস আগেই শেষ হয়েছে।


বর্তমানে যে খননের কথা বলা হচ্ছে, সেটি কোন প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে, সে বিষয়ে আমার জানা নেই।


এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যেও উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবি, সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে কোনো নিরীহ কৃষকের জীবিকা যেন ধ্বংস না হয়।


ক্ষতিগ্রস্ত কৃষক সুশীল ব্যাপারীর ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন করে দ্রুত ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?