- আবুল বাশার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
- প্রকাশিত: ১০ জুলাই ২০২৬ ০৬:৩০ পিএম
সপ্তাহব্যাপী প্রবল বর্ষণে বাবুগঞ্জে আঞ্চলিক সড়কে ধস, ফেরি রুটে যান চলাচলে বিঘ্ন
সপ্তাহব্যাপী টানা প্রবল বর্ষণের কারণে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর–মীরগঞ্জ–মুলাদী আঞ্চলিক সড়কের একটি অংশ ধসে পড়েছে। এতে মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট ফেরিঘাটমুখী গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
শুক্রবার (১০ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, বাবুগঞ্জ উপজেলার পাঁচ রাস্তা স্টেশন সংলগ্ন খান বাড়ির সামনে সড়কের উল্লেখযোগ্য অংশ পাশের একটি পুকুরে ধসে গেছে। সড়কের কার্পেটিংসহ মাটির বড় একটি অংশ দেবে যাওয়ায় যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ ধরে চলমান ভারী বৃষ্টিতে সড়কের নিচের মাটি নরম হয়ে যায়। এর ফলে শুক্রবার গভীর রাতের কোনো এক সময় হঠাৎ করে সড়কের অংশবিশেষ ধসে পড়ে।
রহমতপুর–মীরগঞ্জ–মুলাদী সড়কটি বরিশাল জেলার সঙ্গে মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ এবং কাজিরহাট ফেরিঘাট এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। আড়িয়াল খাঁ নদীতে ফেরি পারাপারের মাধ্যমে প্রতিদিন হাজারো মানুষ এবং দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের অসংখ্য যানবাহন এই সড়ক ব্যবহার করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে। ফলে সড়কটির ক্ষতি শুধু স্থানীয় যোগাযোগ নয়, বরং বৃহত্তর আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।
স্থানীয় বাসিন্দা আবুল বাশার বলেন, টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় সড়কের একটি অংশ কার্পেটিংসহ পাশের পুকুরে ধসে পড়েছে। দ্রুত সংস্কার না করা হলে আরও বড় অংশ ভেঙে পড়তে পারে। এতে সম্পূর্ণ সড়ক ঝুঁকির মুখে পড়বে এবং যান চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়দের দাবি, চলমান বর্ষায় ক্ষতিগ্রস্ত অংশে জরুরি ভিত্তিতে সুরক্ষা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থায়ী সংস্কার করা না হলে সড়কটির আরও বড় অংশ ধসে পড়তে পারে। বিশেষ করে ভারী যানবাহন চলাচল অব্যাহত থাকলে ঝুঁকি আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
এ বিষয়ে বরিশাল সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, প্রবল বর্ষণের কারণে সড়কের এ ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের জন্য ঠিকাদার নিয়োজিত রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে মেরামতের কাজ সম্পন্ন করে যান চলাচল স্বাভাবিক করা হবে।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!