- প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫ ০৮:৩২ এএম
সংবাদ সংগ্রহে গিয়ে মামলার আসামী সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক:
জমি নিয়ে বিরোধের জেরধরে পেট্রোল পাম্পের সামনে বাঁশের বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের দ্বন্দের সংবাদ সংগ্রহ করতে গিয়ে একপক্ষের রোষানলে পরে চাঁদাবাজী মামলার আসামী হয়েছেন এক সাংবাদিক।
অভিযোগের তদন্ত না করে ওই সংবাদকর্মীকে আসামী করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগি সাংবাদিক। এঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকার। মামলার আসামী হওয়া সাংবাদিক মোল্লা ফারুক হাসান গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও সময়ের কন্ঠস্বর অনলাইন নিউজ পোর্টালের গৌরনদী প্রতিনিধি।
সোমবার রাতে ভুক্তভোগী সাংবাদিক মোল্লা ফারুক অভিযোগ করে বলেন, গত কয়েকদিন পূর্বে উপজেলার কটকস্থল আরিফ ফিলিং ষ্টেশনের সামনে স্থানীয় হারুন অর রশিদ ও হীরা মাঝী গংদের মধ্যে উত্তেজনার খবর পেয়ে সেখানে সংবাদ সংগ্রহের জন্য যাই। পরবর্তীতে বিষয়টি নিয়ে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। দুইপক্ষের ওই ঘটনাকে কেন্দ্র করে রোববার (২৮ সেপ্টেম্বর) হারুন অর রশিদ তার প্রতিপক্ষ হীরা মাঝি সহ অন্যান্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। রহস্যজনক কারনে ওই অভিযোগের মধ্যে আমার নাম জড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি ওই অভিযোগের কোন তদন্ত না করেই আমাকে আসামী করা হয়েছে।
অভিযোগ করে তিনি আরও বলেন, যেখানে সাধারণত হুমকি-ধামকির বিষয়ে থানায় একটি সাধারণ ডায়রী করতে গেলে আগে তদন্ত প্রসঙ্গটি উত্থাপণ করে থানা পুলিশ।
সেখানে ২০ লাখ টাকা চাঁদাদাবীর একটি লিখিত অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত ছাড়া তড়িগড়ি আমাকে জড়িয়ে মামলা দায়ের হওয়া রহস্যজনক। মিথ্যে মামলা থেকে রেহাই পেতে তিনি (সাংবাদিক) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এবিষয়ে জানতে মামলার দাবী হারুন অর রশিদের নাম্বারে একাধিকবার ফোন করেও নাম্বার বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।
তবে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, যদি আমার তদন্ত হয় আর ওনি যদি না থাকে তাহলে সমস্যা হবেনা। তদন্ত ছাড়া একজন সাংবাদিককে মিথ্যে অভিযোগে কেন আসামী করা হলো জানতে চাইলে তিনি (ওসি) বলেন, একটা মামলা হয়েছে। এখন তদন্ত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এটা নিয়ে এতো সমস্যা নাই।
অপরদিকে সাংবাদিক ফারুককে মামলা থেকে অব্যাহতি প্রদানের জোর দাবী জানিয়েছে স্থানীয় সাংবাদিক সমাজ।
এই বিভাগের আরো খবর
-
নলছিটি প্রতিনিধিঃটেন্ডার সংক্রান্ত বিরোধের জেরে মোবাইল ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার ১০ আগস্ট থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘অভিযাত্রী...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।পঞ্চগড়ের সাতমেরা সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে আখ চুরির অভিযোগে দীপঙ্কর গোপ (৩০)...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপা উপজেলার ২ নং গোলখালী ইউনিয়নে কথিত ভুল চিকিৎসার অভিযোগে একটি চার মাসের গাভিন গরুর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!